Jyoti Basu: একুশে জুলাই গুলি চালানো ঠিক কাজ ছিল না, জ্যোতি বসুর সমালোচনায় স্পিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে পালিত হচ্ছে জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন। এদিনেও বিধানসভায় সাড়ম্বরে পালিত হল এই দিনটি। সেখানে জ্যোতি বসুর প্রশংসায় একাধিক কথা বলতে শোনা গেল স্পিকারকে। একইসঙ্গে সমালোচনা করতেও পিছপা হলেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, একুশে জুলাই গুলি চালানো ঠিক কাজ ছিল না।

আরও পড়ুনঃ GTA: জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী, আনীতের আমন্ত্রণে সাড়া

শুক্রবার বিধান্সভায় স্পিকার বলেন, জ্যোতি বসুর হাতে গড়া বিধানসভায় সিপিএমের প্রতিনিধি নেই। সত্যিই খারাপ লাগছে ৩৪ বছর যে দলটা শাসন করেছে। সেই দলটা বিধান্সভায় না থাকাটা দুর্ভাগ্যজনক। সেইসঙ্গে জ্যোতি বসুর ভূয়সী প্রশংসায় স্পিকার বলেন, রাজ্যের উন্নয়নের জন্য বিরোধী দলনেতা থাকাকালীন সাহায্য করেছিলেন জ্যোতি বসু।

239621 untitled 1

তিনি আরও বলেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। বিধানসভায় প্রস্তাব উত্থাপিত হয়েছিল ‘বাঙাল খেঁদাও।’ তারপর বাঙালিদের স্বার্থে, বাংলার নাগরিকদের স্বার্থে একসঙ্গে বিধান রায় এবং জ্যোতি বসু দিল্লি ছুটেছিলেন। সেসব আজকাল আর নেই।

একুশে জুলাই গুলি চালানো ঠিক কাজ ছিল না, বললেন স্পিকার 

একুশে জুলাই গুলি চালানো ঠিক কাজ ছিল না, বললেন স্পিকার 
একুশে জুলাই গুলি চালানো ঠিক কাজ ছিল না, বললেন স্পিকার 

এরপরেই জ্যোতিবাবুর সমালোচনায় স্পিকারকে বলতে শোনা যায়, আমি মনে করি একুশে জুলাই গুলি চালানো ঠিক কাজ ছিল না। একেবারেই শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেদিন। গুলি না চালালেও চলত। প্রতিটা মানুষেরই দুটি দিক থাকে। তবে আমি বলব, পশ্চিমবঙ্গের বিধানসভায় জ্যোতিবাবুর অবদান অপরিসীম। প্রতিদিন আমরা তাঁর অভাব বোধ করি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত