নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ মমতার পাহাড় ছাড়ার আগের দিনেই বিস্ফোরক দাবী পাহাড়ি বিছের। রাজ্য সরকার দার্জিলিংয়ে নির্বাচন করার ব্যাপারে জোর দিলে আমরন অনশনে বসবেন। জিটিএ নির্বাচনের বিরোধীতা করে সাফ জানিয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং৷
আরও পড়ুনঃ দুর্নীতি রুখতে, এবার সিপিএম এর নয়া কর্মসূচী ‘পাহারায় পাবলিক’


এই মুহুর্তে পাহাড় সফরে রয়েছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জিটিএ -এর নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেন তিনি। বৈঠক করেন পাহাড়ের সমস্ত দলগুলির সঙ্গে। সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জিটিএ নির্বাচনের জন্য সব পক্ষই সহমত পোষণ করেছে। একমাত্র রোশন গিরিরা ছাড়া। কিন্তু মাত্র কয়েক ঘন্টায় রাজনৈতিক হাওয়া বদল। একেবারে বিরোধী স্বর বিমল গুরুংয়ের বক্তব্যে। পাহাড়ের অন্যতম জনপ্রিয় নেতার কথায়, আগে পাহাড়ের রাজনৈতিক সামধান করতে হবে।
২০১৭ সালে রাজনৈতিক সংঘর্ষের কারণে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। সেবার খুন হতে হয়েছিল সাব-ইন্সপেক্টর আমিতাভ মালিককে। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় সেবার। সেনা ডাকতে হয় মুখ্যমন্ত্রীকে। এরপর সাড়ে তিন বছর অন্তর্ধানে থাকার পর ২০২০ সালে বাংলায় ফেরত আসে বিমল গুরুং৷ বিজেপির হাত ছেড়ে ধরেন মমতার হাত। ২০২১ এ বিমল গুরুংয়ের হাত ধরেই পাহাড়ে বদল আনতে চেয়েছিল তৃণমূল। কিন্তু নিজেদের গড় টিকিয়ে রেখেছে গেরুয়া শিবির।
উল্লেখ্য, সম্প্রতি পাহাড় সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় গুরুংয়ের। তাঁর পক্ষ থেকেই বৈঠকে উপস্থিত ছিলেন রোশন গিরি৷ পরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে অন্য তিনটি দল উপস্থিত থাকলেও ছিল না বিমল গুরুং পক্ষ। তবে ফের সংঘাতের আশঙ্কা পাহাড়ে? বাড়ছে জল্পনা।


জিটিএ নির্বাচনের বিরোধীতা, বিস্ফোরক গুরুং

মমতার পাহাড় ছাড়ার আগের দিনেই বিস্ফোরক দাবী পাহাড়ি বিছের। রাজ্য সরকার দার্জিলিংয়ে নির্বাচন করার ব্যাপারে জোর দিলে আমরন অনশনে বসবেন। জিটিএ নির্বাচনের বিরোধীতা করে সাফ জানিয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং৷








