শিলিগুড়ি,৩১ অক্টোবরঃ IPL নিয়ে কোটি কোটি টাকার বাজি। জয়পুরে পুলিশের জালে শিলিগুড়ির ২ বাসিন্দা সহ আটক ৬ জন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৫৮ টি মোবাইল ফোন, ৩টি এলইডি, ৪টি ল্যাপটপ, ওয়াইফাই রাওটার, ক্যালকুলেটর সহ অন্যান্য জিনিস। এছাড়াও নগদ ৭৪ হাজার টাকা ও ৮ টি ডায়েরি উদ্ধার হয়েছে যাতে আইপিএল নিয়ে কোটি-কোটি টাকার বাজির হিসেব লেখা রয়েছে।
আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের ক্ষোভ সঙ্গত! লিফটে উঠিনি, প্যারাশ্যুটে নামব না। বিস্ফোরক শুভেন্দু।
পাশাপাশি ধৃতদের কাছ থেকে অ্যান্টি করাপশন ফাউন্ডেশন এবং ভুয়ো প্রেসকার্ড সহ কলকাতা পুলিশ ক্লাবের ভুয়ো আইকার্ড উদ্ধার হয়েছে। জয়পুর পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব জানান, জয়পুরের বিশ্বকর্মা থানা এলাকার আখেপুরার কাছে একটি বিলাসবহুল ফার্মহাউসে চলছিল আইপিএল নিয়ে বেটিং।
আরও পড়ুনঃ করোনাভাইরাস থেকে মুক্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
IPL নিয়ে কোটি কোটি টাকার বাজি। বামাল সমেত আটক ৬ দুষ্কৃতী! গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেই সেখানে যৌথ অভিযান চালায় কমিশনারেট স্পেশাল টিম এবং পুলিশ। এরপর হাতেনাতে ধরে ফেলা হয় ৬ জনকে।ধৃতদের মধ্যে রয়েছে শিলিগুড়ির দুই বাসিন্দা। নাম, রমেশ পারিক(৪০)। তার বাড়ি শিলিগুড়ির মিলনপল্লীতে। অন্যজন হল, সুজল কুমার দাস(৩৬)। শিলিগুড়ির ঘোগোমালি এলাকায় থাকে এই দুষ্কৃতী।
শিলিগুড়ির দুই ধৃত ছাড়াও ফিরোজ আনসারি(২৭) বানারহাট ও প্রমোদ বৈধ(৫২) কলকাতার বাসিন্দা। ধৃতদের মধ্যে বাকি দুজন মুকেশ মালপানি(৩৬) জয়পুর ও অপরজন মোহিত কুমার(২৮) হরিয়ানার বাসিন্দা।



