অবশেষে জল্পনার ইতি! অসমে সব মাদ্রাসা বন্ধের বিল পাস হল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে জল্পনার ইতি! অনেকদিন আগেই অসমের মাদ্রাসা বন্ধ করা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। বেশ কয়েক মাস আগে অসম সরকার ‘অসমে যে কয়টি সরকারি মাদ্রাসা রয়েছে সেখানে সরকারের টাকায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় শিক্ষা প্রদান করা হচ্ছে’ এহেন অভিযোগ তুলে মাদ্রাসা গুলি তুলে দেওয়ার পক্ষেই ইতিপূর্বে সওয়াল করেছিল।

আরও পড়ুনঃ আপনি কি স্নাতক? তাহলে স্টাফ সিলেকশন কমিশনের এই পদগুলিতে আবেদন করুন তাড়াতাড়ি!

- Advertisement -

অসমের বিজেপি সরকার এবার আইন করে মাদ্রাসা বন্ধ করে সেই জায়গায় সরকারি স্কুল প্রতিষ্ঠা করার লক্ষ্যে নতুন বিল নিয়ে এলো। গতকাল আসামের বিধানসভাতে এ সংক্রান্ত একটি বিশেষ বিল পেশ করা হলো। বিল পেশ করার সাথে সাথেই বিধানসভার সদস্যদের মত প্রদানে এদিন বিধানসভাতে বিলটি পাস হয়ে গিয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুসারে অসমে যে মাদ্রাসাগুলি রয়েছে সে জায়গায় আপার প্রাইমারি, হাই ও হায়ার সেকেন্ডারি স্কুল গড়ে তোলা হবে। এই নিয়ম আগামী পয়লা এপ্রিল থেকেই  কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

অবশেষে জল্পনার ইতি! প্রসঙ্গত, বিলের প্রস্তাব অনুযায়ী অসম মাদ্রাসা শিক্ষা (প্রাদেশিকীকরণ) আইন, ১৯৯৫ এবং অসম মাদ্রাসা শিক্ষা (কর্মচারীদের চাকরির প্রাদেশিকীকরণ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন) আইন, ২০১৮ বাতিল করে দেওয়া হবে। এই মাদ্রাসাগুলি এবার স্কুলে পরিণত হবে। তবে জানানো হয়েছে মাদ্রাসায় কর্মরত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পদ এবং বেতনে কোনো পরিবর্তন হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর