নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচী! নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত রাজ্যে। ফের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। আর সেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ কে সামনে রেখেই আগামী ২৯শে সেপ্টেম্বর বিকাশ ভবন অভিযানের ডাক দিল পিটিটিআই ছাত্রছাত্রীরা। তবে শুধু বিকাশ ভবন নয় পাশাপাশি নবান্ন অভিযান এবং মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার কর্মসূচীও নেওয়া হতে পারে বলে হুশিয়ারই দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ সায়ন্তন বসু, সৌমিত্র খাঁর বিরুদ্ধে শিলিগুড়ি থানায় FIR তৃণমূলের।

সংগঠনের অভিযোগ “মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে আবার রাইটার্সে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে প্রতিশ্রুতি দিয়েছিলেন বঞ্চিত পিটিটিআইদের তিন বছরে তিন ধাপে নিয়োগ করবেন, কিন্তু বাস্তবের সাথে সেই প্রতিশ্রুতির কোন মিল নেই।” মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে ওয়েষ্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টির্চাস অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই জানিয়েছেন, “শিক্ষামন্ত্রীর, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কথা স্বীকার করে নিয়ে বঞ্চিত পিটিটিআই দের লিস্ট নিয়ে ডিপার্টমেন্টে কাজ চলছে বলে ঝুলিয়ে রেখে দিলেও নিয়োগ করছেন না,শুধু হচ্ছে হচ্ছে বলে বছরের পর বছর কাটিয়ে ২০২১ বিধানসভার ভোট বৈতরণী পার করতে চাইছেন। তাই আমরা এই করোনা পরিস্থিতিতে বাধ্যহয়ে তীব্রতর লড়াই এ নামছি।”

নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান। সংগঠনের সভাপতির কথায়, “২৯শে সেপ্টেম্বর বিকাশভবন অভিযান, ৬ই অক্টোবর নবান্ন অভিযান করবে যুবর্মোচা,তাতে অংশগ্রহণ করবে পিটিটিআই সহ সমস্ত চাকরি প্রার্থীরা। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে বাধ্য হবো।” বিজেপি ‘ওয়েষ্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টির্চাস অ্যাসোসিয়েশনে’র এই সিদ্ধান্ত কে সমর্থন করছে। পিন্টু পাড়ুই জানিয়েছেন, “বিজেপি যুব মোর্চার রাজ্যসভাপতি সৌমিত্র খাঁ এই আন্দোলনে সামিল থাকবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত