ATK Mohun Bagan FC : বড়সড় রদবদল, ফের সবুজ-মেরুনে ফিরছেন সন্দেশ ঝিঙ্গান !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে ভারতীয় ফুটবলের ইতিহাসে সুনীল ছেত্রীর পাশাপাশি অন্যতম ভরসাযোগ্য তারকা হিসেবে উঠে এসেছেন সন্দেশ ঝিঙ্গান। বিগত কয়েক বছরে একের পর এক চোখ ধাঁধানো পারফর্মেন্সের জেরে সহজেই প্রতিটি আইএসএল দলের নজরে চলে আসেন তিনি। তবে নিজের পুরনো দলের পাশাপাশি দেশীয় সমস্ত দলের প্রস্তাব কে প্রত্যাক্ষান করে দেশের গণ্ডি টপকে ক্রোয়েশিয়ায় পা রাখেন তিনি। তবে সেখানে ও মেলেনি তেমন সুযোগ। তবে কি পুরনো দলেই ফিরবেন সন্দেশ ?

আরও পড়ুনঃ ‘অমর প্রেম’, বালির দুই গৃহবধূ অনন্যা ও রিয়াকে বিয়ে করতে চাই সেই দুই রাজমিস্ত্রি!

বিগত কয়েকদিন এমনই জল্পনায় সরগরম ভারতীয় ফুটবল মহল। বিশেষ সূত্র অনুসারে জানা গিয়েছে, বর্তমানে ক্রোয়েশিয়ান ক্লাব এইচএনকে সিবেনিকের সঙ্গে চুক্তি শেষ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন সন্দেশ। যারফলে আগামী কয়েকদিনের মধ্যেই নিজের প্রাক্তন ক্লাব অর্থাৎ এটিকে মোহনবাগানের পথে দেখা যেতে পারে এই জনপ্রিয় ডিফেন্ডার কে।

বড়সড় রদবদল, এটিকে তে ফিরছেন ঝিঙ্গান !

Would Like to Upgrade Mohun Bagan Facilities for ISL Games': ATK Mohun Bagan  Owner Sanjiv Goenka
বড়সড় রদবদল, ফের সবুজ-মেরুনে ফিরছেন সন্দেশ ঝিঙ্গান !

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে সন্দেশ ঘনিষ্ঠ জানান – ” বর্তমানে ক্রোয়েশিয়ান এই ক্লাবের সঙ্গে চুক্তি রদ করেছেন সন্দেশ। তাই এই মুহূর্তে প্রাক্তন ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছেন তাঁর প্রতিনিধি। এই নিয়ে  সবুজ মেরুনের বর্তমান কোচ জুয়ান ফেরান্দো কে প্রশ্ন করা হলে সেবিষয়ে এড়িয়ে যান তিনি। আদৌ কি দলে ফিরবেন সন্দেশ? এখন সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত