বিসিবি-শাকিব দ্বন্দ্ব প্রকাশ্যে, বাংলাদেশ তারকার আইপিএল খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিসিবি-শাকিব দ্বন্দ্ব প্রকাশ্যে, বাংলাদেশ তারকার আইপিএল খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা। এবারের আইপিএল নিলামে ফের শাকিবকে কিনে কেকেআর টুইট করেছিল আমার ময়না ঘরে ফিরেছে। যার অর্থ ঘরের ছেলে ঘরে ফিরেছে। এতটাই নিবিড় শাকিব-কেকেআর সম্পর্ক। শাকিবও জানিয়েছিলেন ফের কেকেআর জার্সিতে নামার জন্য মুখিয়ে আছেন তিনি। তবে শাকিবের আইপিএল খেলা নিয়ে আচমকা সৃষ্টি হয়েছে ঘোর অনিশ্চয়তা।

আরও পড়ুনঃ ‘সুরক্ষার চেয়ে ভক্তির জোর বেশি’! মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে করোনা পসিটিভ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

সৌজন্যে বিসিবি প্রধান ও শাকিবের পুরনো দ্বন্দ্ব। তাঁকে আইপিএলে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু রবিবার শাকিবের মন্তব্যের পর বিসিবি জানিয়েছে, তারা শাকিবকে আইপিএল খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করবে। বিসিবি-র কর্তা আক্রম খানের সঙ্গে শাকিবের সম্পর্ক অনেক দিন থেকেই খারাপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে না যাওয়ার জন্য শাকিবের কড়া সমালোচনা করেন আক্রম। এরপর শাকিব তাঁকে নিজের বক্তব্য জানিয়ে একটি চিঠি দেন। সেই চিঠি পেয়ে ফের শাকিবের সমালোচনা করেন আক্রম।

রবিবার শাকিব বলেন, ‘‘সমানে আমার টেস্ট না খেলা নিয়ে সমালোচনা হচ্ছে। যাঁরা বলছেন আমি আর টেস্ট খেলব না, তাঁরা আমার চিঠি ঠিক করে পড়েননি। আমি চিঠিতে কোথাও বলিনি যে টেস্ট খেলব না। আমি শুধু বলেছি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারব বলে আইপিএল খেলতে চাই। কিন্তু বারবার আক্রম খান বলছেন, আমি টেস্ট খেলতে চাই না।” অন্যদিকে যার জবাবে আক্রম বলেন ‘‘চিঠির আর কী অর্থ হতে পারে? একজন স্পষ্ট বলছে বিশ্বকাপের প্রস্তুতি সারার জন্য ও শ্রীলঙ্কায় যেতে চায় না। এর আর কী মানে হতে পারে? ও নাকি বলেছে আমি ওর চিঠি পড়িনি। হয়ত চিঠির মানে বুঝতে পারিনি। যাই হোক, ওর কথা অনুযায়ী ও যদি টেস্ট খেলতে চায়, তাহলে আগামী দু’দিনের মধ্যে আমরা ওকে দেওয়া ছাড়পত্র (আইপিএলে খেলার) নিয়ে আলোচনা করব। ওর যদি টেস্ট খেলার আগ্রহ থাকে, তাহলে শ্রীলঙ্কায় দুটো টেস্ট খেলুক না।”

বিসিবি-শাকিব দ্বন্দ্ব প্রকাশ্যে, বাংলাদেশ তারকার আইপিএল খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা। এই বিতর্ক ও দড়ি টানাটানির মধ্যেই বিপদে কেকেআর। এখন দেখার কীভাবে সব ঝড় সামলে শাকিবকে ফের বেগুনী জার্সিতে মাঠে নামায় টিম ম্যানেজমেন্ট। কারণ দীর্ঘদিনের সেরা অলরাউন্দার যে কোন দলের জন্যই বড় সম্পদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন