‘সুরক্ষার চেয়ে ভক্তির জোর বেশি’! মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে করোনা পসিটিভ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘সুরক্ষার চেয়ে ভক্তির জোর বেশি’! মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে করোনা পসিটিভ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। মেয়েদের ছেঁড়া জিনস পরা থেকে রেশন বিতর্ক একের পর এক বিতর্কিত মন্তব্যে পদে বসার কয়েকদিনের মধ্যেই শিরোনামে চলে এসেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। যিনি কিছুদিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের থেকে ক্ষমতা গ্রহন করেন। তারপর থেকেই তিনি খবরের শিরোনামে।

আরও পড়ুনঃ “বোনেরা দিচ্ছে উলুধ্বনি,ভাইয়েরা দিচ্ছে তালি। আসুন আমরা বাংলা থেকে বিজেপি-কে করি খালি: মমতা

এদিকে এই সমস্ত বিতর্কের মাঝেই করোনা পজিটিভ হয়েছেন তিনি। নিজেই টুইট করে জানিয়েছেন এই কথা। রবিবারই নৈনিতালের রামনগরে একটি অনুষ্ঠানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, ‘কোভিড পরিস্থিতিতে সরকার থেকে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। খাদ্যসামগ্রী যেভাবে দেওয়া হয়, তাতে যেই পরিবারে ২ টি সন্তান রয়েছে, সেই পরিবারে ১০ কেজি খাদ্যশস্য দেওয়া হয়েছে। অন্যদিকে যেই পরিবারে ১০ জন তাঁরা ৫০ কেজি খাদ্যশস্য পেয়েছেন। ফলে এই পরিমাণ খাদ্য সামগ্রী দিয়ে তাঁরা একটা আস্ত দোকান খুলতে পারত।’

শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন যে, খুব ভাল গুণমানের চাল দেওয়া হয়েছে রেশনে। ফলে এখন কম সন্তান থাকায় যে পরিবার কম চাল পেয়েছে সেই পরিবার কাকে দোষ দেবে! ২০ সন্তানের জন্ম না দিয়ে এখন হিংসা করে লাভ নেই। সরকারি রেশন পেতে সন্তান সংখ্যা বাড়ানোর মন্তব্যর পর সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া মেয়েদের ছেঁড়া জিন্স পরা নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। এছাড়া গতকালই করোনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ‘সুরক্ষার চেয়ে ভক্তির জোর বেশি’! যে মন্তব্যের একদিনের মধ্যে তাঁর পসিটিভ রিপোর্ট এল।

‘সুরক্ষার চেয়ে ভক্তির জোর বেশি’! মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে করোনা পসিটিভ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি লেখেন ‘আমার করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভাল আছি এবং আমার কোন সমস্যা নেই। আমি ডাক্তারদের নজরদারিতে নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছি। এখন আইসোলেশনে রয়েছি। আপনারা যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্ষে এসেছেন, তাঁরা দয়া করে সাবধানে থাকুন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন