“বোনেরা দিচ্ছে উলুধ্বনি,ভাইয়েরা দিচ্ছে তালি। আসুন আমরা বাংলা থেকে বিজেপি-কে করি খালি: মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একই দিনে ৩ সভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বাঁকুড়ার কোতলপুর এবং ইন্দাসের পর পুরুলিয়া জেলার বড়জোড়ায় তৃতীয় সভায় ভোটপ্রচারে মমতা। এই সভা থেকে বিজেপি কে প্রায় ধুয়ে দিলেন তৃণমূল নেত্রী। কি কি বললেন তিনি? তিনি বলেন , ‌কোনও প্ররোচণায় পা দেবেন না। বিজেপি দাঙ্গা করার চেষ্টা করবে। আপনারা ভোট দিলেই আমি সরকার তৈরি করতে পারব। বিজেপি সরকার তৈরি করলে আপনাদের মেরে দূর করে দেবে। ওরা বহিরাগত।

তাদের বিরুদ্ধে জোট বাঁধুন।আগের বার ভোট নিয়ে পালিয়ে গেল। এ বার আসানসোলের এমপি টালিগঞ্জে লড়তে গেল। আগের বার জেতার পর কোনও কাজ করেছে। আমরা ৫ লক্ষ বেকারের চাকরি দেব। আমরা দারিদ্র অনেক কমিয়ে দিয়েছি। এই কাজ করতে আপনাদের দোয়া-আশীর্বাদ সব প্রয়োজন। আমরা সব বাচ্চাদের বইয়ের ব্যাগ দিই। স্বাস্থ্য থেকে শিক্ষা, সব দিই। শুধু একটা দরখাস্ত করতে হবে। ২ মাস করে ‘দুয়ারে সরকার’ হবে। হাসপাতাল, মেডিক্যাল কলেজ করা হবে। আরও শিক্ষক নিয়োগ করা হবে।

আমি চাই না, কেউ ১৮ বছর বয়সে বিধবা হয়ে যাক। তবে ১৮ বছর বয়স থেকে সব বিধবারা পেনশন পাবেন। নরেন্দ্র মোদী সরকার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিয়েছে? বিজেপি গড়বে বাংলা? দেশটাকে বিক্রি করে দিয়েছে নরেন্দ্র মোদী। এখন নিজের নামে স্টেডিয়াম করছে। কোনও দিন দেশের নামও বদলে দেবে। আমাদের দাবি, নরেন্দ্র মোদী সরকার বিনা পয়সায় গ্যাস দাও। আমাদের রান্না করে খেতে দাও। আমাকে আগেও অনেক বার মেরেছে। আমার পায়ে চোট লাগবে, আমি ভাবতে পারিনি। যতক্ষণ আছি, মানুষের কাজ করে যাব। আমাকে বলতে হয় না, মানুষের সাহায্য করি।

এটা দিল্লির নির্বাচন নয়। এটা বাংলার নির্বাচন। বাংলার কৃষকের ভবিষ্যতের লড়াই। বাংলার শিল্পের ভবিষ্যতের লড়াই। সব শেষে তিনি সভাতে আসা মহিলাদের উল্লিধনি দিতে বলেন আর পুরুষদের হাততালি, সবাই যখন এটা দিচ্ছেন তখনি মমতা ছড়া কেটে বলেন  “বোনেরা দিচ্ছে উলুধ্বনি, ভাইয়েরা দিচ্ছে তালি। আসুন আমরা বাংলা থেকে বিজেপি-কে করি খালি। খেলা হবে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন