Duare Sarkar: দুয়ারে সরকার নিয়ে বড়সড় সিদ্ধান্ত, জরুরী বৈঠকে নবান্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার দুয়ারে সরকার নিয়ে জরুরী ভিত্তিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে নবান্ন। সেই বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। এদিন দুপুরের এসডিও, বিডিও ও জেলাশাসকদের ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। পাশাপাশি রাজ্যের ২০ টি দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিনেই দুয়ারে সরকার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: অভিষেকের গড়ে সভা করবেন শুভেন্দু, অনুমতি দিল হাইকোর্ট

এদিনের বৈঠকে এডিজি, পুলিশ সুপার ও পুলিশ কমিশনাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কয়েকটি দফতরের আধিকারিকদের সশরীরে উপস্থিত থাকার কথাও বলা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য, আদিবাসী দপ্তর, কৃষি, পঞ্চায়েত, নগর উন্নয়ন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর।

দুয়ারে সরকার নিয়ে বড়সসড় সিদ্ধান্ত, উপস্থিত থাকবেন সমস্ত সচিবরা 
দুয়ারে সরকার নিয়ে বড়সসড় সিদ্ধান্ত, উপস্থিত থাকবেন সমস্ত সচিবরা

সম্প্রতি দুয়ারে সরকারে বিরাট সাড়া মিলেছিল সরকারের কাছে। এরপরেই দুয়ারে সরকারের মেয়াদ ৫ ডিসেম্বর অবধি বাড়িয়ে দেওয়া হয়। তারপরেই নবান্নের তরফে ডাকা এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে। একইসঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা হতে পারে এদিনের বৈঠকে।

Duare Sarkar 1

ইতিমধ্যেই দুয়ারে সরকারে স্বাস্থ্য সাথী ও লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের জন্য লক্ষাধিক আবেদন জমা পড়েছে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা উপভোক্তাদের দেওয়া হবে। উপভোক্তাদের দ্রুত কীভাবে সুবিধে দেওয়া যায়? সেবিষয়েও আলোচনা হবে এদিনের বৈঠকে। একইসঙ্গে গত কয়েকদিন ধরে দুয়ারে সরকারে একাধিক ভইযোগ জমা পড়েছে। সেই অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়ে এদিন জরুরী বৈঠকে বসতে চলেছে নবান্ন।

দুয়ারে সরকার নিয়ে বড়সসড় সিদ্ধান্ত, উপস্থিত থাকবেন সমস্ত সচিবরা 

দুয়ারে সরকার নিয়ে বড়সসড় সিদ্ধান্ত, উপস্থিত থাকবেন সমস্ত সচিবরা 
দুয়ারে সরকার নিয়ে বড়সসড় সিদ্ধান্ত, উপস্থিত থাকবেন সমস্ত সচিবরা

সূত্রের খবর, আগামী বছরের শুরুতেই রয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করেই সমস্ত সমস্যার সমাধান করতে নেমে পড়েছে প্রশাসন। একাধিক পদক্ষেপ নেওয়া হতে পারে এদিনেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর