নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে ভারত সহ বহু দেশে এখনও পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ক্রিকেট। অন্যান্য খেলা গুলির মতই এতে বিশেষ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। পাশাপাশি যারা এই খেলায় অংশগ্রহন করে থাকেন তাদের কে ও একাধিক নামে অভিহিত করা হয়ে থাকে। স্বাভাবিক ভাবেরই যিনি বল করেন তাকে বলা হয় বোলার। যারা মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থেকে বিপক্ষের রান আটকানোর দায়িত্ব নেয় তারা হল ফিল্ডার। তবে এবার থেকে আর থাকবে না ব্যাটসম্যান!
আরও পড়ুনঃষষ্ঠ বিদেশিকে সই করাল এসসি ইস্টবেঙ্গল
আগে ক্রিকেটের রুলবুক অনুযায়ী যারা ব্যাট করতেন তাদের ব্যাটসম্যান বলে গন্য করা হলেও এবার থেকে আর থাকছে না এই তকমা। সেই ১৭৪৪ সাল থেকে যারা ব্যাট করেন তাদের ব্যাটসম্যান বলে অভিহিত করা হলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে এই নিয়ে আপত্তি তুলেছেন অনেকে।
অনেকের মতে পুরুষ ক্রিকেটারদের কে ব্যাটসম্যান বলে ডাকা হলেও মহিলা খেলোয়াড়দের ক্ষেত্রে তা একে বারেই বেমানান। যারফলে এই খেলাকে ঘিরে লিঙ্গ বৈষম্যের মত বিষয় গুলি খুঁজে পান অনেকেই। তাই এক্ষেত্রে অভিনব উদ্যোগ নিতে চলেছে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব।
সাধারনত এই খেলার সমস্ত নিয়মকানুন বদলের ক্ষেত্রে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে থাকে এই ক্লাব, তাই এবার এই খেলায় লিঙ্গবৈষম্য দূরীকরনেড় জন্য ব্যাটসম্যানের বদলে ব্যাট করতে আশা খেলোয়াড়দের ” ব্যাটার ” বলে অভিহিত করার উদ্যোগ নিল এই ক্লাব। যারফলে রুলবুকে থাকা ফিল্ডার কিংবা বোলারদের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পাছেন অনেকে।
ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, বিদায় নিতে হবে ব্যাটসম্যানদের

এই নিয়ে আইসিসির সঙ্গে আগেও একপ্রস্থ বৈঠক করেছিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব। আবারও ডাকা হয়েছে বৈঠক, এখন শুধু সবুজ সঙ্কেত দেওয়ার অপেক্ষা।




