Breaking: ২০২১ সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা পর্ষদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২১ সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা পর্ষদের। আট মাস বন্ধ স্কুল, শেষ হয়নি সিলেবাস, করোনা রুখতে টানা আট মাস বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি। ফলে বিপাকে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে দশম শ্রেনীর ক্লাস হয়েছে মাত্র আড়াই মাস। কিন্তু দ্বাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীদের ক্লাস হয়নি একদিনও। ফলে আগামী বছরের পরীক্ষা নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুনঃ “বাংলা গুজরাট বা উত্তরপ্রদেশ নয়। এখানে গুণ্ডামি চলবে না!” মমতা বন্দোপাধ্যায়

একুশের মার্চ-এপ্রিল নাগাদ রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া মিটলে আগামী জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে খবর স্কুলশিক্ষা দপ্তর সূত্রে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, অতিমারির জন্য দীর্ঘ কয়েকমাস বন্ধ রাখা হয়েছিল রাজ্যের স্কুল গুলি। সেই কারণে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থীরা সরাসরি চূরান্ত পরীক্ষায় বসতে পারবে।

আর এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার প্রস্তুতি নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল। আসন্ন ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদেরফর্ম ফিলাপের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছে, আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর পর্ষদের ক্যাম্প অফিস থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের আবেদনপত্র সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। পাশাপাশি নবম শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশনের ফর্ম সংগ্রহ করা যাবে। যদিও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা আবেদন পত্র ফিল আপ করে পাঠাতে কতদিন সময় পাবেন সেই বিষয়ে পর্ষদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু জানায়নি।

তবে পর্ষদ সূত্রে খবর, ২১ সালের জানুয়ারি মাসের ২১ তারিখের মধ্যে ফর্ম ফিলাপের প্রক্রিয়া শেষ করে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি সূত্র জানিয়েছে ১৬ এবং ১৭ই ডিসেম্বর যে ফর্ম দেওয়া হবে সেখানেই সর্বোচ্চ সময়সীমা দেওয়া থাকবে। অন্যদিকে  স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই সম্ভাব্য পরীক্ষা সূচি প্রস্তাব আকারে স্কুলশিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। তাতে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মাধ্যমিক এবং তার কিছুদিন পর জুন মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিক শেষ করার কথা উল্লেখ করা হয়েছে। এবছর যেহেতু টেস্ট পরীক্ষা হচ্ছে না তাই পরীক্ষা প্রস্তুতির জন্য প্রক্রিয়াকে এগিয়ে রাখল মধ্যশিক্ষা পর্ষদ। তাই ছাত্র-ছাত্রীদের ফর্ম ফিলাপের বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত