দেশের মানুষের মনে আস্থা বাড়াতে আগামী সপ্তাহে ভ্যাকসিন নেবেন স্বয়ং পরবর্তী আমেরিকা প্রেসিডেন্ট বাইডেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের মানুষের মনে আস্থা বাড়াতে আগামী সপ্তাহে ভ্যাকসিন নেবেন স্বয়ং পরবর্তী আমেরিকা প্রেসিডেন্ট বাইডেন। করোনা ভাইরাসের ফলে নাজেহাল গোটা বিশ্ব। এমন একটা সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। মার্কিন মুলুকে এই ভয়ঙ্কর প্রাণঘাতী ভাইরাস এর হাত থেকে বাঁচার জন্য ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়ে গিয়েছে।

আর পড়ুনঃবিজেপি-তে এঁরা? বিস্ফোরক অগ্নিমিত্রা, বাবুল-কে তোষামোদ শুরু জিতেন্দ্রর!

কিন্তু গোটা আমেরিকায় গুঞ্জন উঠেছে, এই ভ্যাকসিন নিতে অনেকই অনীহা দেখাতে পারেন। সূত্র মারফত জানা গিয়েছে, আমেরিকার আগামি প্রেসিডেন্ট সম্ভবত সেই গুঞ্জন পন্ড করতে আগামী সপ্তাহে ভ্যাকসিন নেবেন।আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শুক্রবার ভ্যাকসিন নিতে পারেন।

অনেক আমেরিকাবাসী ইঞ্জেকশন নিতে অনীহা দেখাতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে।করোনা ভ্যাকসিন নিয়ে আমেরিকাবাসীদের মধ্যে আস্থা দিতেই হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে ভ্যাকসিন নেবেন মাইক। তাঁর সঙ্গে ভ্যাকসিন নিতে পারেন সেকেন্ড লেডি কেরেন পেন্স ও সার্জন জেনারেল জেরোম অ্যাডামস।

দেশের মানুষের মনে আস্থা বাড়াতে আগামী সপ্তাহে ভ্যাকসিন নেবেন স্বয়ং পরবর্তী আমেরিকা প্রেসিডেন্ট বাইডেন। আমেরিকায় একটি সাংবাদিক সম্মেলনে বাইডেন বলেছেন, ‘‘একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই যে, এটা নিরাপদ। যখন আমি নেব (ভ্যাকসিন), প্রকাশ্যেই নেব’’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর