বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, এবার থেকে কলকাতা পুলিশের আওতায় ভাঙড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভাঙড়ে লাগাতার অশান্তিকাণ্ডে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কেও কলকাতা পুলিশের আওতায় নেওয়ার নির্দেশ। কলকাতা পুলিশের সিপি-কে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভাঙড়কে নিয়ে নতুন ডিভিশন করার নির্দেশ।

আরও পড়ুনঃ পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ কবে? তারিখ জানালেন প্রধান বিচারপতি

বুধবার আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন করার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন তিনি। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়কেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

29 1

এবারের পঞ্চায়েত ভোটের মনোনয়ন দেবার দিন থেকেই রাজনৈতিক হিংসায় বারবার উতপ্ত হয়ে উঠেছিল ভাঙড় । পঞ্চায়েত ভোট কে কেন্দ্র করে তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। চলেছে গুলি, বোমা। পুলিশের উপরেও বোমা এবং গুলি চলার অভিযোগ রয়েছে।

28 2

মৃত্যু হয়েছে বেশ কয়েকজন তৃণমূল এবং আইএসএফ কর্মীর। তারপর থেকেই সেখানে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। এরপরেও চুপ থাকেনি ভাঙড় । গতকাল রাতে আবার অশান্ত হয়ে ওঠে এই এলাকা।

বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, এবার থেকে কলকাতা পুলিশের আওতায় ভাঙড়

30

সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে ভাঙড়ে। আর এরপরেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর