আগামী ২ মাস ভোট না করাই ভালো, মত অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত।’ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠকের পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দুমাস ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশ নয়।

আরও পড়ুনঃ রেল যাত্রীদের কপালে ভাঁজ, বাড়তে চলেছে রেল ভাড়া।

করা যাবে না বড় আকারের কোনও ধর্মীয় সমাবেশও। বললেন অভিষেক। সামনেই রাজ্যে চার পুরসভার নির্বাচন। তার আগেই অভিষেক সরাসরি কোনও মন্তব্য না করলেও তাঁর এই ব্যক্তিগত অভিমত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই অভিমত রাজনৈতিক মহলের।

উল্লেখ্য শনিবার নিজের সংসদীয় এলাকার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির ছিলেন সরকারি আধিকারিকেরা। এলাকার পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়।

তার পরই এই এলাকার জন্য একগুচ্ছ নির্দেশিকা দেন অভিষেক। সঙ্গে বলেন, “আমার ব্যক্তিগত মত, আগামী দু’মাস সব কর্মসূচি বন্ধ রাখা হোক।” এর পরই রাজ্যের পুরভোট নিয়ে প্রশ্ন করলে সাংসদ বলেন, “পুরভোটের ব্যাপারটা হাই কোর্টে বিচারাধীন।

আগামী ২ মাস ভোট না করায় ভালো, মত অভিষেকের 

হাই কোর্ট সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে কিছু বলব না।” তবে আমার ব্যক্তিগত মত, আগামী দুমাস ভোট না করায় ভালো। তাতে মানুষের উপকারই হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন