রেল যাত্রীদের কপালে ভাঁজ, বাড়তে চলেছে রেল ভাড়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়তে চলেছে রেল ভাড়া। সূত্রের খবর রেলের প্যাসেঞ্জার মার্কেটিং বিভাগ এর তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে দূরপাল্লার ট্রেন যাত্রীদের এবার দিতে হবে অতিরিক্ত ভাড়া ন্যূনতম ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি দাম দিয়ে টিকিট কাটতে হতে পারে। আর এই খবর শোনার পরেই ভাড়া বৃদ্ধি নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত রেল যাত্রীরা।

আরও পড়ুনঃ পুরসভা জুড়ে কোভিড জাল, কিভাবে চলবে পরিষেবা? চিন্তায় কর্তারা 

কিন্তু কেন এই রেল ভাড়া বৃদ্ধি। রেল সূত্রে খবর স্টেশনের মান উন্নয়ন সহ একাধিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এবার যাত্রী ভাড়া বাড়াচ্ছে রেল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের স্টেশনগুলিকে ‘ক্লাস’ অনুযায়ী গুরুত্ব দিয়ে পরিকাঠামো উন্নয়ন ও বাড়তি সুযোগ-সুবিধায় জোর দেওয়া হবে। এছাড়া এই কাজের জন্য দাম বাড়তে পারে প্ল্যাটফর্ম টিকিটেরও।

রেল যাত্রীদের কপালে ভাঁজ, বাড়তে চলেছে রেল ভাড়া।
রেল যাত্রীদের কপালে ভাঁজ, বাড়তে চলেছে রেল ভাড়া।

তবে এই ভাড়াবৃদ্ধি মূলত দূরপাল্লার ট্রেনের জন্যই প্রযোজ্য। লোকাল ও কম দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না বলে রেলের নয়া নির্দেশিকায় জানা গিয়েছে। রেলের এই নয়া বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠে গিয়েছে।

রেল যাত্রীদের কপালে ভাঁজ, বাড়তে চলেছে রেল ভাড়া।

যাত্রীদের একাংশের মত, যে সব কারণ দেখিয়ে যাত্রীদের উপর অতিরিক্ত ভাড়ার বোঝা চাপানো হচ্ছে, সেই স্টেশনের মানোন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকে রেল বাজেটেই। তাহলে এখন যাত্রীদের থেকে কেন বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে? তবে কি ঘুরপথে বেসরকারিকরণের দিকে আরও একধাপ এগিয়ে চলেছে ভারতীয় রেল? প্রশ্ন এখন এটাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন