এ বার পরশুরাম বনাম প্রফেসর বিদ্যা! টিআরপি যুদ্ধে নাটকীয় উলটপুরাণ, শীর্ষে কোন ধারাবাহিক?

টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই। প্রফেসর বিদ্যাকে টপকে ফের শীর্ষে পরশুরাম আজকের নায়ক। পরিণীতা, রাঙামতি ও অন্যান্য ধারাবাহিকের অবস্থানও বদলেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা টেলিভিশনের প্রাইম টাইমে উত্তেজনা এখন চরমে। এক সপ্তাহ এগিয়ে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, তো পরের সপ্তাহেই বাজিমাত ‘পরশুরাম আজকের নায়ক’। চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ হতেই স্পষ্ট—লড়াই শুধু হাড্ডাহাড্ডিই নয়, একেবারে শেষ বলের ম্যাচ। আর এ বার সেই লড়াইয়ে ফের শীর্ষে উঠে এল পরশুরাম-তটিনীর গল্প।

গত সপ্তাহে শীর্ষস্থান দখল করেছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি। কিন্তু কয়েক দিনের মধ্যেই বদলে গেল ছবিটা। চলতি সপ্তাহে পরশুরাম আজকের নায়ক ফের প্রথম স্থানে ফিরে এসেছে। ধারাবাহিকটি পেয়েছে ৭.৩ নম্বর। খুব কাছাকাছি থেকেই দ্বিতীয় স্থানে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি—তাদের প্রাপ্ত নম্বর ৭.১

এই প্রতিযোগিতায় ধীরে ধীরে পিছিয়ে পড়ছে পরিণীতা। যদিও প্রথম পাঁচের বাইরে কখনওই যায়নি এই ধারাবাহিক, তবু আগের তুলনায় নম্বর কমেছে। এ সপ্তাহে ৬.৯ পেয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে নেমে এসেছে রাঙামতি তীরন্দাজ। সম্প্রতি ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে বিতর্ক ও সমালোচনা তৈরি হলেও, তার প্রভাব টিআরপি তালিকায় খুব একটা পড়েনি। ৬.৬ নম্বর নিয়ে প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে রাঙামতির গল্প।

পঞ্চম স্থানে যুগ্ম ভাবে রয়েছে দুই ধারাবাহিক। ৬.৫ নম্বর পেয়ে তালিকায় জায়গা করে নিয়েছে ও মোর দরদিয়া এবং তারে ধরি ধরি মনে করি

সব মিলিয়ে বলা যায়, বাংলা ধারাবাহিকের টিআরপি যুদ্ধ এখন পরশুরাম বনাম প্রফেসর বিদ্যার দ্বৈরথে পরিণত হয়েছে। আগামী সপ্তাহে আবার ছবিটা উল্টে যাবে কি না, সেদিকেই তাকিয়ে দর্শক থেকে চ্যানেল—সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত