নজরবন্দি ব্যুরোঃ রবিবার রেড রোডে নেতাজীর ১২৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্র সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। নেতাজীর প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে কেন্দ্র, এবার বাংলা গড়বে। রেড রোড থেকেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ নেতাজীর মুর্তিতে মাল্যদান ঘিরে উত্তপ্ত ভাটপাড়া, চলল গুলিও, মোতায়েন র্যাফ
এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্ল্যানিং কমিশনের সূচনা করেছিলেন নেতাজি। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া লজ্জাজনক সিদ্ধান্ত ছিল। নেতাজীর সিদ্ধান্ত আজও আমাদের জন্য গ্রহণযোগ্য। আমরা বাংলায় প্ল্যানিং কমিশন করব। নাইবা হল জায়গা হল তাঁর দিল্লি। বাংলায় তাঁর জায়গা থাকবেই। বাংলা তো চিরদিন সারা ভারতকে পথ দেখায়। নেতাজি শুধু বাংলার নয়, গোটা বিশ্বের।
তিনি আরও বলেন, “আমরা স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তুলব। ঋষি অরবিন্দের ১৫০ তম জন্মবার্ষিকী পালনের কর্মসূচি স্থির হয়ে গেছে। নেতাজিকে জানতে গেলে আগে বিবেকানন্দকে জানতে হবে। বাংলা নবজাগরণের পীঠস্থান। আজ বাংলাকে এত অবজ্ঞা কেন? বাংলার ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতা কারও নেই”।
নাম না করে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে এদিন সরব হন। তিনি বলেন, “একটা মূর্তি গড়লেই নেতাজিকে ভালবাসা যায় না। অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না। ওয়ার মেমোরিয়াল নিয়ে এখন রাজনীতি হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল? দেশের সব ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। নেতাজির ট্যাবলো কেন বাতিল করেছেন, আমাদের জানানো হয়নি।
নেতাজীর প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে কেন্দ্র, বাংলা করবেন জানালেন মমতা

২৬ জানুয়ারি দিল্লির কুচকাওয়াজ অনুষ্ঠানে নেতাজীর ট্যাবলো না চললেও কলকাতার প্রজাতন্ত্র অনুষ্ঠানে নেতাজীর ট্যাবলো চলবেই। স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।



