Indian Railways: লোকাল ট্রেনের যাত্রীদের জন্যে রইল বিশেষ সুবিধে, জানুন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ থেকে লোকাল ট্রেনে যাত্রা করার একঘেয়েমি কাটাতে নয়া পরিকাঠামো আনতে চলেছে পূর্ব রেল। লোকাল ট্রেনে এলইডি টিভি (LED TV) বসানো হচ্ছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশন প্রথম এই ব্যবস্থা চালু করতে চলেছে। ধাপে ধাপে বাকি ডিভিশনেও লোকাল ট্রেন বা ইএমইউ’তে থাকতে চলেছে টেলিভিশন। আজ থেকে হাওড়া স্টেশনে চালু হয়ে যাচ্ছে এই ট্রেন ইনফোটেনমেন্ট।

আরও পড়ুনঃ পাঁচ দিন পর দেশে কমলো করোনা সংক্রমণ, মৃত্যু ৪১ জনের

ট্রেনে চলতে চলতেই বিনোদনমূলক অনুষ্ঠানের পর্দায় চোখ রাখা যাবে এখন থেকে। সেই সঙ্গে রেলের গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে টিভির মাধ্যমে। সোমবার হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে (Local Train) এই টিভির পরিষেবা প্রথম চালু হচ্ছে। পূর্ব রেলে এর আগে এমন উদ্যোগ নেওয়া হয়নি। হাওড়া-বর্ধমান দিয়ে শুরু হলেও ধীরে ধীরে সব লোকাল ট্রেনেই এলইডি টিভি বসিয়ে দেওয়া হবে বলে খবর রেলসূত্রে।

লোকাল ট্রেনের যাত্রীদের জন্যে রইল বিশেষ সুবিধে, জানুন বিস্তারিত
লোকাল ট্রেনের যাত্রীদের জন্যে রইল বিশেষ সুবিধে, জানুন বিস্তারিত

প্রতিটি কোচের একেবারে শেষ দুটি প্রান্তে দুটো করে মোট চারটি এলইডি টিভি বসছে। প্রতিটি টিভির মাপ হচ্ছে ২৭ ইঞ্চির মাপে। টিভির স্ক্রিনের মোট মাপের একটি অংশে যাত্রীরা দেখতে পাবেন নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান৷ খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা। দেখানো হবে রেলের নানা পরিষেবামূলক অনুষ্ঠান৷ প্রতীকী ছবি।

একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ৭০ শতাংশ ওই বেসরকারি কোম্পানির অনুষ্ঠান চলবে লোকাল ট্রেনের টিভিতে। বাকি ৩০ শতাংশে থাকবে রেলের তথ্য সম্বলিত ঘোষণা ও অনুষ্ঠান। পরবর্তী স্টেশন সম্পর্কেও জানানো হবে টিভিতেই। যাত্রীদের সুবিধার্থে রেলের যাবতীয় তথ্য ও ঘোষণা করা হবে এই টিভির পর্দায়।

লোকাল ট্রেনের যাত্রীদের জন্যে রইল বিশেষ সুবিধে, জানুন বিস্তারিত
লোকাল ট্রেনের যাত্রীদের জন্যে রইল বিশেষ সুবিধে, জানুন বিস্তারিত

লোকাল ট্রেনে এই টিভির মাধ্যমে প্রতি বছর পূর্ব রেল ৫০ লাখ টাকা আয় করবে বলে জানা গেছে। এই মর্মে ওই বেসরকারি সংস্থার সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে। পাঁচ বছরে মোট আয় হবে আড়াই কোটি টাকা। মূলত যাত্রীদের মনোরঞ্জনের জন্যেই এই পরিষেবা চালু করছে পূর্ব রেল। খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা। দেখানো হবে রেলের নানা পরিষেবামূলক অনুষ্ঠান৷ প্রতীকী ছবি।

লোকাল ট্রেনের যাত্রীদের জন্যে রইল বিশেষ সুবিধে, জানুন বিস্তারিত

লোকাল ট্রেনের যাত্রীদের জন্যে রইল বিশেষ সুবিধে, জানুন বিস্তারিত
লোকাল ট্রেনের যাত্রীদের জন্যে রইল বিশেষ সুবিধে, জানুন বিস্তারিত

তবে মূল অংশ জুড়ে আসলে রেল নানা বাণিজ্যিক ভিজুয়াল দেখিয়ে আয় করতে চায়৷ রেল সূত্রে জানানো হয়েছে, যা যা ঘোষণা করা হয়, সেগুলিই টিভিতে দেখানো হবে। যেমন, টিকিট কেটে যাতায়াত করুন, রেল লাইন পারাপার করবেন না, কামরায় ধূমপান না করা, কামরায় মদ্যপান না করা, বেআইনি সামগ্রী রেলের কামরায় না বহন করা যাবতীয় প্রচার চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর