Covid19: পাঁচ দিন পর দেশে কমলো করোনা সংক্রমণ, মৃত্যু ৪১ জনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা পাঁচ দিন ধরে দেশ জুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা ২০ হাজারের উপরে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা এক ধাক্কায় অনেকটাই কমে ১৭ হাজারের দোরগোড়ায়। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য থেকে জানা গিয়েছে দেশে ১৬,৮৬৬ জন সংক্রমিত হয়েছেন। এর ফলে মোট করোনা সংকঙ্ক্রমনের সংখ্যা হয়েছে ৪,৩৮,০৫,৬২১।

আরও পড়ুনঃ কিছুক্ষণের মধ্যে শুরু বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, নামবে কলকাতা-সহ জেলার পারদ

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সক্রিয় সংক্রমণ বেড়ে হয়েছে ১,৫০,৮৭৭। গত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এরফলে মোট মৃতের সংখ্যা হয়েছে ৫,২৬,০৭৪। ৪১টি নতুন মৃত্যুর মধ্যে কেরালার রয়েছে ১৩ জন, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের ছয়জন, পঞ্জাবের চারজন, দিল্লি ও সিকিম থেকে দুজন করে এবং অসম, বিহার, ছত্তিশগড়, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, ত্রিপুরা এবং উত্তর প্রদেশ থেকে একজন করে।

2 1

দেশে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে কেরল ও মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,০২১। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২,০১৫ জন। এর পরে রয়েছে তামিলনাড়ু (১,৯৪৫), পশ্চিমবঙ্গ (১,৮১৭), কর্নাটক (১,১৫১) ও ওড়িশা (১,০১১)।

1 33

পাঁচ দিন পর দেশে কমলো করোনা সংক্রমণ, মৃত্যু ৪১ জনের

পাঁচ দিন পর দেশে কমলো করোনা সংক্রমণ, মৃত্যু ৪১ জনের

লক্ষদ্বীপে এখনও পর্যন্ত কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা শূন্য। এই মুহূর্তে দেশে করোনা সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ।দেশব্যাপী কোভিড-১৯ টিকাদানের ডোজ ২০২.১৭ কোটি পেরিয়ে গিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৬,৮২,৩৯০ টি ডোজ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত