Belur Math : করোনাবিধি মেনে খুলছে বেলুড় মঠ, বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছরের প্রথমদিকেই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা সংক্রমণ। প্রতিদিন সংক্রমিত হচ্ছিলেন বহু সংখ্যক মানুষ। তাই বছরের প্রথম সপ্তাহেই দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় বেলুড় মঠ। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রনে রাজ্যের পরিস্থিতি। গনপরিবহন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সময়। তাই সমস্ত কিছু খতিয়ে দেখে ফের সকলের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ শ্রেয়স নিয়ে সমস্যায়, মুখ খুললেন রোহিত

সেইমতো, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে করোনাবিধি মেনে খুলছে বেলুড় মঠ। সকাল ৭ টা থেকে বেলা ১১ টা ও বিকেল ৩ টে থেকে ৫ টা পর্যন্তই মঠে প্রবেশ করতে দেওয়া হবে দর্শনার্থীদের। তবে করোনা সংক্রমণ এড়াতে আপাতত দেখা যাবেনা সন্ধ্যা আরতি। পাশাপাশি বন্ধ থাকছে প্রসাদ বিতরন।

করোনাবিধি মেনে খুলছে বেলুড় মঠ, কমানো হয়েছে সময় 

Belur Math West Bengal to remain closed for New Year | India News – India TV
করোনাবিধি মেনে খুলছে বেলুড় মঠ, বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা

শোনা গিয়েছে, মার্চ মাসে বাড়তে পারে দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা। আগামী ৪ঠা মার্চ রামকৃষ্ণদেবের জন্মতিথি। সেদিন থেকেই প্রসাদ বিতরনের পাশাপাশি বাড়ানো হতে পারে দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মঠ কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত