নজরবন্দি ব্যুরোঃ কিছুমাস আগেই বেহালা পথ দুর্ঘটনায় শিশু মৃত্যু নিয়ে তোলপাড় হয়েগিয়েছিল শহর। সেই রেশ কাটটে না কাটতেই ফের আরও এক দুর্ঘটনার সাক্ষী বেহালা ঠাকুরপুকুর। আজ সকালে এই ঘটনাটি ঘটে। একটি লাক্সারি বাসের ধাক্কায় প্রায় পিষে যায় তিন তিনটি গাড়ি।
আরও পড়ুনঃ নয়া উদ্যোগ রাজ্যপালের, এবার ক্রিকেট টিম গড়ছেন সি ভি আনন্দ বোস
আজ সকালে হঠাৎ করেই ২৩৫ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস তার নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং হঠাৎ করেই ডিভাইডারে উঠে যায়। এই বাসটির পিছনেই ছিল একটি লাক্সারি বাস। ফলে নিয়ন্ত্রন হারিয়ে সেও তার সামনের বাসটিকে ধাক্কা মারে। সেই বাসের সামনে তিনটি প্রাইভেট কার ছিল। যার মধ্যে একটি পুলিশের গাড়ি।

বাসের ধাক্কায় তিনটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। এমনকি একটি গাড়ির ওপর বাসের চাকাও উঠে যায়। বাসের সামনের অংশটিও দুমড়ে মুচড়ে গিয়েছে। এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে ওই অঞ্চলে।

যাত্রীবাহী বাসে যাত্রীদের মধ্যে প্রায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত। এছাড়াও রাস্তার ধারে একজন ফল বিক্রেতা এবং বেশ কিছুজন শিল্পী ছিলেন যারা কালীপূজোর প্যান্ডেলের কাজ করছিলেন তারা প্রত্যেকেই আহত। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু মানুষের অবস্থা আসঙ্খাজনক। পুলিশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে বাজেয়াপ্ত করেছে।
ফের ভয়াবহ দুর্ঘটনা সাক্ষী বেহালা ঠাকুরপুকুর, আহত বহু

বেহালাতে দুর্ঘটনা নতুন কিছু নয়, বেশ কিছুবছর ধরেই বেহালা একের পর এক দুর্ঘটনার সাক্ষী হচ্ছে। কিছুমাস আগে বরিশার এক স্কুল ছাত্রের মৃত্যুর পর টনক নড়েছিল। নেওয়া হয়েছিল কিছু বিশেষ ব্যবস্থা। বেশকিছু ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হয়েছিল। বাড়ানো হয়েছিল সিগন্যাল। কিন্তু তাতে যে বিশেষ কোন লাভ হয়নি তা আরও একবার প্রমান হল



