চব্বিশের লোকসভা নির্বাচনের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গিয়েছে। তার প্রাক্কালেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের তারকা বিধায়ক রাজ চক্রবর্তী। একে অপরের বিরোধী শিবিরের হলেও সৌজন্যবোধ বজায় রেখেছেন রাজ-মিঠুন। রাজনীতির ময়দানে বিজেপি-তৃণমূলের কাদা ছোঁড়াছুড়ি যতই হোক, সিনেমার সেটে কিন্তু মিঠুন সকলের ‘দাদা’।
আরও পড়ুন: ভোট প্রচারে ব্যস্ত থাকবেন, তাহলে দিদি নাম্বার ১ এর কাজ কী ছাড়ছেন রচনা? জবাব দিলেন অভিনেত্রী



এবার লোকসভার মুখেই রাজ-মিঠুনের ‘অ্যাকশন শুরু’। আসলে রাজের নতুন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মিঠুন। এর আগেই জানা গিয়েছিল, SVF এর হাত ধরে আবার ফিরেছেন। শুধু তাই নয়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর পরবর্তী ছবি আবারও SVF এর ব্যানারে। আর এবার, মিঠুন চক্রবর্তী রয়েছেন রাজের সঙ্গে।



কিছুদিন আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারপর, মাত্র কিছুদিনের ব্যবধানে এবার ফিরলেন ফ্লোরে। রাজ চক্রবর্তী আপ্লুত তাঁকে ফ্লোরে পেয়ে। তিনি বলছেন… “অনেকবছর পর SVF এর সঙ্গে কাজ করছি। দারুণ একটা সেট লেগেছে। সবাই ভীষণ স্মুথ কাজ করছে। বেশ ভাল লাগছে।”
নির্বাচনের উত্তাপের মাঝেই রাজ-মিঠুন এক সাথে! ব্যাপারটা কি

সোহম চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী’র শুটিং শেষ করে এবার রাজের নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন মহাগুরু। মিঠুনদার সঙ্গে কেমন চলছে শুটিং? বিধায়ক-পরিচালক রাজ জানালেন, “মিঠুনদা খুবই খুশি হয়ে গিয়েছেন শুটে এসে। বারবার কেয়া বাত বলেও প্রশংসা করছেন।








