Weather Update: মহালয়ার আগেই আসতে চলেছে নিন্মচাপ, ভেসতে যেতে পারে পুজোর কেনাকাটা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর আগে কিছুতেই কাটছে না নিম্নচাপের ভ্রুকুটি। নিম্নচাপের জেরে প্রতিদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত  হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে দুর্যোগের মেঘ না কাটলেও এগিয়ে আসছে দুর্গাপুজো। তার আগে এমন ঘনঘন নিম্নচাপ ও তার জেরে বৃষ্টি ভাবাচ্ছে রাজ্যবাসীকে।

আরও পড়ুন: সোনার পাতে মুড়বে কেদারনাথ মন্দিরের দেওয়াল, আপত্তি জানাচ্ছেন পুরোহিতরা

হাওয়া অফিস জানিয়েছে, ফের তৈরি হতে পারে নিম্নচাপ। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তের আশঙ্কাও। এর প্রভাব আগামী চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী দুদিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে রবিবার বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হবে। হাওয়া অফিস সূত্রে খরব, আগামী দিন তিনেক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই পরগনা, নদিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি ভাসবে, চলবে দুর্যোগও।

মহালয়ার আগেই আসতে চলেছে নিন্মচাপ, ভেসতে যেতে পারে পুজোর কেনাকাটা
মহালয়ার আগেই আসতে চলেছে নিন্মচাপ, ভেসতে যেতে পারে পুজোর কেনাকাটা

মহালয়ার আগেই আসতে চলেছে নিন্মচাপ, ভেসতে যেতে পারে পুজোর কেনাকাটা

3 2

এদিন সকাল থেকেই কলকাতার আকাশে সূর্যের দাপট দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলের দিকে কলকাতায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। আজ শহরের  সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৮৯ %। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণাবর্তের জেরে আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন