BCCI: ঠাসা ক্রীড়াসূচি ঘোষণা BCCI-এর, নতুন বছরের শুরুতেই ম্যাচ পাচ্ছে ইডেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২-২৩ মরশুমের জন্য ভারতীয় ক্রিকেটের সূচি ঘোষণা করে দিল BCCI। বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে, এরপর টেস্ট সিরিজ খেলবে। আর তারপর নতুন বছর থেকে ঘরের মাঠে শুরু হবে একেরপর এক সিরিজ। জানুয়ারি মাস থেকে শুরু হবে সিরিজ।

আরও পড়ুনঃ অশান্তি বেড়েই চলেছে পর্তুগালে, দলকে সমর্থন করেও দূরে CR7

প্রথমে শ্রীলঙ্কা, তারপর নিউজিল্যান্ড ও শেষে অস্ট্রেলিয়া ভারতে আসবে সিরিজ খেলতে। এরমধ্যে অধিকাংশের সঙ্গে সাদা বলের সিরিজ খেলবে রোহিত শর্মারা। শুধু অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হবে টেস্ট সিরিজ। এই নতুন বছর থেকেই ভারতের টি-২০ ক্রিকেট পরিবর্তন হতে পারে।

ঠাসা ক্রীড়াসূচি ঘোষণা BCCI-এর, নতুন বছরের শুরুতেই ম্যাচ পাচ্ছে ইডেন

বোর্ড সূত্রে খবর ২০২৩ সাল থেকেই টি-২০ অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করা হতে পারে। বছরের শুরুতেই ভারত সফরে আসবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তিনটি টি-টোয়েন্টির পরে তিনটি ওডিআই খেলবে দুই দল।

ঠাসা ক্রীড়াসূচি ঘোষণা BCCI-এর, নতুন বছরের শুরুতেই ম্যাচ পাচ্ছে ইডেন

৩ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ওডিআই সিরিজ শুরু হবে ১০ জানুয়ারি থেকে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে কলকাতায়। ১২ জানুয়ারি ইডেন গার্ডন্সে খেলতে নামবে দুই দল। আগামী বছরের শেষের দিকে ভারতে বিশ্বকাপের আসর বসতে চলেছে।

ঠাসা ক্রীড়াসূচি ঘোষণা BCCI-এর, নতুন বছরের শুরুতেই ম্যাচ পাচ্ছে ইডেন

ঠাসা ক্রীড়াসূচি ঘোষণা BCCI-এর, নতুন বছরের শুরুতেই ম্যাচ পাচ্ছে ইডেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘরের মাটিতে কাপ জিততে মরিয়া রোহিত-বিরাটরা। মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখেই পর্যাপ্ত ওডিআই খেলতে চাইছে টিম ইন্ডিয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন