CR7: অশান্তি বেড়েই চলেছে পর্তুগালে, দলকে সমর্থন করেও দূরে CR7

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে পর্তুগাল খেলতে নামছে, অথচ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেই। এমন ঘটনা যে ঘটতে পারে তা ভাবতেই পারেননি তাঁর সমর্থকরা। কিন্তু মঙ্গলবার রাতে তেমনটাই দেখা গিয়েছে। রোনাল্ডো যদিও সেই সব নিয়ে বলেছেন যে, সঠিক একাদশ নিয়েই খেলতে নেমেছিল পর্তুগাল।

আরও পড়ুনঃ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন কী ডি মারিয়া? সমর্থকদের জন্য এল খবর

অশান্তি বেড়েই চলেছে পর্তুগালে, দলকে সমর্থন করেও দূরে CR7
অশান্তি বেড়েই চলেছে পর্তুগালে, দলকে সমর্থন করেও দূরে CR7

সব বিতর্ক দূর করতেই কি এই বক্তব্য? না কি নিজের অস্তিত্ব রক্ষাতে এবার নেমে পরলেন এই তারকা? যদি সব কিছু ঠিক থাকে দলের মধ্যে তাহলে কোচ কে সমর্থন করেও গোলের পর বাকি ফুটবলাররা যখন উল্লাস করছেন, তখন দল থেকে দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সতীর্থদের সঙ্গে অনুশীলনও করছেন না কেন? দলের সঙ্গে তাঁর যে দূরত্ব বেড়েছে তা এখন স্পষ্ট।

অশান্তি বেড়েই চলেছে পর্তুগালে, দলকে সমর্থন করেও দূরে CR7

আর এই সব কিছু মিলিয়ে অশান্তি বেড়েই চলেছে পর্তুগাল শিবিরে। সুইৎজ়ারল্যান্ডকে প্রি-কোয়ার্টার ফাইনালে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। জেতার পর গ্যালারিতে থাকা সমর্থকদের সামনে গিয়ে অভিবাদন জানাচ্ছিলেন তাঁরা। কিন্তু তিনি নেই সেখানে। কিছুক্ষণ পর তিনি চলে গেলেন সকলের চোখের বাইরে। কিন্তু তাঁর দল তখন মাঠে।

অশান্তি বেড়েই চলেছে পর্তুগালে, দলকে সমর্থন করেও দূরে CR7

অপর দিকে পর্তুগাল শিবিরে অনুশীলন ঘিরেও অশান্তি হয়েছে বলে দাবি এক সংবাদ পত্রের। দলের অনুশীলনে যোগ দেননি রোনাল্ডো। তার বদলে প্রথম একাদশের ফুটবলারদের সঙ্গে জিমে সময় কাটান তিনি। কোচের সঙ্গে সংঘাত চলছে রোনাল্ডোর। যদিও তাঁদের কেউই এটা মেনে নেননি। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশের বাইরে রাখেন কোচ। তাঁর বদলে জায়গা করে নেন গনসালো র‍্যামোস।

অশান্তি বেড়েই চলেছে পর্তুগালে, দলকে সমর্থন করেও দূরে CR7

সব কিছুর মধ্যেও দল জেতার পর সোশ্যাল মিডিয়াতে দল ও দলের সিদ্ধান্তকে সমর্থন করে সিআর7। প্রশংসা করেন কোচ স্যান্টোসের। এই সব দেখে অনেকর মনে হচ্ছে পারিবারিক সমস্যা, নিজের ক্লাব থেকে বেরিয়ে যাওয়া, জাতীয় দলের কোচের সাথে সমস্যা সব কিছু নিয়ে এই বিশ্বকাপে এবার নিজের অস্তিত্ব রক্ষাই নেমেছেন সিআর7

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত