নজরবন্দি ব্যুরোঃ ভোটের পড়ন্ত বেলায় লকডাউনের ওয়ার্মআপ, চার ডিনের জন্যে বন্ধ করে দেওয়া হল কলকাতার একাধিক বাজার। সরকারি ভাবে এখনও উদ্যগ গ্রহণ করা না হলেও কলকাতায় একাধিক বাজার বন্ধ করার নোটিশ ঝোলাল কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন। ট্রেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে করোনার চেন ভাঙার জন্যেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ ভয়াবহ পরিস্থিতি, ২৯ এপ্রিলের পর রাজ্যের ৭ টি জেলাতে ৭ দিনের লকডাউন!
কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দার বিজ্ঞপ্তি জারি করে বাজার বন্ধের নোটিশ ঝুলিয়েছেন। চাঁদনী চক, এজরা স্ট্রিট, প্রিন্সেপ স্ট্রিট, ক্যানিং স্ট্রিট, ম্যাঙ্গো লেন সহ কলকাতার সমস্ত বড় মার্কেট ৪ ডিনের জন্যে বন্ধ করা হচ্ছে। তবে অত্যাবশ্যকীয় পন্যের দোকান থাকছে বাজার বন্ধের তালিকার বাইরে।
ভোটের পড়ন্ত বেলায় লকডাউনের ওয়ার্মআপ, ৪ দিন বন্ধ কলকাতার বাজার। সংক্রমণের চেন ভাঙার জন্যে চিকিৎসকদের একাংশ চাইছেন লকডাউন। তবে দেশজুড়ে টানা লকডাউন করার বদলে কেন্দ্র দায় চাপিয়েছে রাজ্যের ঘাড়ে। বলা হয়েছে স্থানীয়ভাবে পরিস্থিতি সামাল দিতে জোন ধরে ধরে লকডাউনের পথে যেতে। এই ক্ষেত্রে লকডাউনের জন্যে নির্দিষ্ট কিছু নিয়ম তৈরি করা হয়েছে। যার আওতায় পড়লেই অবশ্যম্ভাবী লকডাউন। আর সেই দিকেই পা বাড়িয়েছে রাজ্যের ৭ টি জেলা। যার মধ্যে সর্ব প্রথম নাম কলকাতার।
রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২১ জন, মৃত্যু হয়েছে ২২ জনের। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৭৮ জন মৃত্যু হয়েছে ১৬ জনের। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৫ এবং ১৬ ও ৯৫৫ এবং ৯৮৬। গত ২৪ ঘন্টায় বীরভূমে আক্রান্ত হয়েছেন ৭৮২ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৮৮২ এবং ৮৫০ জন। মৃত্যু হয়েছে যথাক্রমে ৫ এবং ২ জনের।



