Monkey pox Vaccine: বাজারে আসচ্ছে মাঙ্কিপক্স প্রতিষেধক টিকা, ছাড়পত্র দিল ইউরোপীয় ইউনিয়ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বহুদিনের প্রতীক্ষার পর এবার বাজারে আসতে চলেছে মাঙ্কিপক্সের টিকা। বিশ্বে মাঙ্কিপক্স ভাইরাসে সংক্রমণের হার উদ্বিগ্নজনকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে ডেনমার্কের প্রতিষ্ঠান বাভারিয়ান নর্ডিকের ‘ইমভানেক্স’ টিকা অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গভর্নিং বডি। বায়োটেকনোলজি সংস্থার বাভারিয়ান নর্ডিকের তৈরি ইমভেনেক্স টিকাটি মাঙ্কিপক্সের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে, তাই এই টিকাকে বাজারে আনার অনুমতি দিল ইউরোপিয়ান কমিশন।

আরও পড়ুনঃ মন্ত্রীসভার কাজে অসুবিধা হবে মনে করি না, পার্থর গ্রেফতারি নিয়ে সরব স্পিকার

গত সপ্তাহে দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) বিশ্বজুড়ে দ্রুত ছড়াতে থাকা মাঙ্কিপক্সের বিরুদ্ধে সুরক্ষা-প্রক্রিয়া হিসেবে এ পণ্য বিপণনের সুপারিশ করেছিল। ইতিমধ্যেই মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা করা হয়েছে। আর তারই মধ্যে ইউরোপীয় কমিশনের এই ঘোষণা খানিকটা হলেও স্বস্তি জাগিয়েছে বিশ্ববাসীর মনে।

বাজারে আসচ্ছে মাঙ্কিপক্স প্রতিষেধক টিকা, ছাড়পত্র দিল ইউরোপীয় ইউনিয়ন
বাজারে আসচ্ছে মাঙ্কিপক্স প্রতিষেধক টিকা, ছাড়পত্র দিল ইউরোপীয় ইউনিয়ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার বিষয়ে উচ্চ-সতর্কতা জারির একদিন পরেই এ টিকার অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। এর আগে আমেরিকা ও কানাডায় এই টিকা মাঙ্কিপক্স সংক্রমণের বিরুদ্ধে ব্যবহার করা হত। তবে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে এই টিকা কেবল গুটিবসন্ত রোগের প্রতিরোধক হিসাবে ব্যবহার করা হত।

ইতোমধ্যে মাঙ্কিপক্স রোগের প্রতিষেধক হিসেবে ‘ইমভানেক্স’ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। তারপরই ইউরোপীয় ইউনিয়ন এ প্রতিষেধকের অনুমোদন দিয়েছে। এর আগে ইইউতে ভ্যাকসিনটি স্মলপক্স রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো।

বাজারে আসচ্ছে মাঙ্কিপক্স প্রতিষেধক টিকা, ছাড়পত্র দিল ইউরোপীয় ইউনিয়ন
বাজারে আসচ্ছে মাঙ্কিপক্স প্রতিষেধক টিকা, ছাড়পত্র দিল ইউরোপীয় ইউনিয়ন

যদিও অনুমোদনের আগেই ইইউ ভুক্ত বিভিন্ন দেশে ভ্যাকসেনটি সরবরাহ করেছে বাভারিয়ান কোম্পানি।

বাভারিয়ানের প্রধান নির্বাহী পল চ্যাপলিন গণমাধ্যমকে বলেন, একটি অনুমোদিত টিকা দেশগুলোকে এই ক্রমবর্ধমান রোগের বিরুদ্ধে প্রস্তুত থাকতে বিশেষভাবে সহায়তা করবে। তবে এক্ষেত্রে বিনিয়োগ ও সুনির্দিষ্ট পরিকল্পনার বিকল্প নেই।

বাজারে আসচ্ছে মাঙ্কিপক্স প্রতিষেধক টিকা, ছাড়পত্র দিল ইউরোপীয় ইউনিয়ন

বাজারে আসচ্ছে মাঙ্কিপক্স প্রতিষেধক টিকা, ছাড়পত্র দিল ইউরোপীয় ইউনিয়ন

এক বিবৃতিতে বাভারিয়ান নর্ডিক লিখিত বিবৃতিতে জানায়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পাশাপাশি এই টিকা আইসল্যান্ড, লিখটেনস্টেইন ও নরওয়েতেও ব্যবহারের অনুমতি পেয়েছে।

গত তিন মাসে মাঙ্কিপক্স ভ্যাকসিনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কোম্পানির শেয়ার ১২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত