রণক্ষেত্র উত্তরপ্রদেশের লখিমপুর, মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় ৬ কৃষককে পিষে মারার অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রণক্ষেত্র উত্তরপ্রদেশের লখিমপুর খেরি, ৬ জনের মৃত্যু, জ্বলল গাড়ি। বিক্ষোভরত ১ কৃষককে গুলি করে খুনের অভিযোগ। আরও ২ কৃষককে গাড়িতে পিষে মারার অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলের বিরুদ্ধে অভিযোগ সংযুক্ত কিষাণ মোর্চার।

আরও পড়ুনঃ দিনভোর NOTA-র সাথে লড়ল বামফ্রন্ট, জয়ী হয়েও জমানত বাঁচেনি কোথাও! কেন? #EDITORIAL

তবে প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, ঘটনার সময় সেখানে না কি উপস্থিতই ছিলেন না তাঁর ছেলে। গোটা বিষয়টিকেই ‘ষড়যন্ত্র’ বলেছেন তিনি। সংযুক্ত কৃষক মোর্চার তথ্য অনুযায়ী মৃত কৃষকরা হলেন, লাভপ্রীত সিং (২০), দলজিত্‍ সিং (৩৫), নচাত্তর সিং (৬০), গুরবিন্দর সিং (১৯)।

রণক্ষেত্র উত্তরপ্রদেশের লখিমপুর, মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় ৬ কৃষককে পিষে মারার অভিযোগ

এই ঘটনায় ১২-থেকে ১৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিত্সা্ধীন। এই ঘটনার তীব্র নিন্দা করে রবিবারই টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই লখিমপুরের দিকে রওনা দিয়েছেন তৃণমূলের পাঁচ জনের প্রতিনিধিদল।

রবিবারই টুইটে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘লখিমপুরের খেরিতে যে নক্ক্যারজনক ঘটনা ঘটেছে আমি তার নিন্দা করছি। কৃষক ভাইদের প্রতি বিজেপির এমন নির্মম আচরণ আমাকে ব্যথিত করেছে। কৃষক পরিবারের প্রতি আমাদের নিঃশর্ত সমর্থন থাকবে সব সময়। আমাদের পাঁচজন সাংসদ নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবে।’

রণক্ষেত্র উত্তরপ্রদেশের লখিমপুর, মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় ৬ কৃষককে পিষে মারার অভিযোগ

রণক্ষেত্র উত্তরপ্রদেশের লখিমপুর, মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় ৬ কৃষককে পিষে মারার অভিযোগ

এ দিকে বিজেপিবিরোধী সমস্ত রাজনৈতিক দল এই গুণ্ডাগিরি ও গণহত্যার বিরোধিতা করেছে।কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা জানিয়ে দিয়েছেন, তিনি আগামীকাল লখিমপুর খেরি যাচ্ছেন। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও আগামীকাল সোমবার লখিমপুর খেরি যাচ্ছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদবও কাল সেখানে যাচ্ছেন বলে জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন