আপনি কি আপনার স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে চান? কি করবেন জানুন বিস্তারিত।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আপনি কি আপনার স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে চান? বর্তমান প্রজন্মের অধিকাংশ ছেলে-মেয়েদের স্মার্ট ফোন ছাড়া জীবন অচল । বিশেষ করে এই করোনা-কালীন পরিস্থিতিতে যেখানে সবকিছু অনলাইনে করতে হচ্ছে। কিন্তু এ স্মার্টফোনের গুরুত্বপূর্ণ জিনিসটি হল স্মার্টফোনের ব্যাটারি। যেটি খারাপ হয়ে গেলে আপনি আপনার স্মার্ট ফোনটি ব্যবহার করতে পারবেন না।

আরও পড়ুনঃ Oppo বাজারে আনছে অপো এফ ১৭ প্রো! একনজরে কি কি থাকছে জেনে নিন!

আপনি কি জানেন যে কোনো ফোনের নিজস্ব চার্জার দিয়ে চার্জ দেওয়া- আপনার প্রিয় ফোনটি যদি সেই ফোনের সাথে পাওয়া চার্জারে চার্জ দেওয়া হয় তবে তার ব্যাটারির আয়ু বাড়ে। এখন অবশ্য ফোনে চার্জ দেওয়ার জন্য রয়েছে মাইক্রোইউএসবি পোর্ট। তাই যে কোনো চার্জার দিয়ে ফোনে চার্জ দেওয়া যায়। তবে যদি চার্জিংয়ের সময় ফোনের নিজস্ব চার্জার ব্যবহার না করা হয় তাহলে ধীরে ধীরে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমতে থাকে। স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার নিয়ম গুলো জানুন।

1.স্মার্টফোনের সস্তা চার্জার ব্যবহার করা থেকে বিরত রাখা- অনেক সময় ফোনের জন্য নির্ধারিত চার্জারটি হারিয়ে বা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেকেই বাজার থেকে সস্তা ও অখ্যাত ব্র্যান্ডের চার্জার কেনেন। এসব চার্জারে চার্জ দিলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। চার্জ হতেও সময় বেশি নেয়। আর অ্যাডাপ্টারে সমস্যা দেখা দিলে ফোন ও ব্যাটারি দুটোই নষ্ট হতে পারে।

2.স্মার্ট ফোনের কভার খুলে রাখা- যখন ফোন চার্জে দেওয়া হয় তখন ব্যাটারি কিছুটা গরম হয়ে যায়। ব্যাটারি গরমের প্রভাব ফোনে ছড়িয়ে পড়ে। তাই ফোনকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে চার্জে থাকা অবস্থায় ফোনের নিরাপত্তামূলক কেসিং বা কভার খুলে রাখা উচিত ।

3.আপনি কি আপনার স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে চান? স্মার্টফোনটিকে সারারাত চার্জ দিবেন না-অনেক মানুষই রাতের বেলা ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এতে ফোনটি সারা রাত ধরে চার্জ হয়। এর ফলে ওভার চার্জিং হয়ে থাকে। যা ফোনের জন্য মোটেও ভালো কিছু নয়। এছাড়া সারা রাত ফোনে চার্জে দেওয়ার ফলে ব্যাটারি অতিরিক্তি গরম হয়ে বিস্ফোরণও ঘটতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর