গভীররাতে বোমাবাজি বাসন্তীতে, নিহত ১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গভীর রাতে বোমাবাজি বাসন্তীতে। এই ঘটনায় মারা গিয়েছেন এক মহিলা। পাশাপাশি আরো দুজন গুরুতর ভাবে আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঐ দুই ব্যক্তি।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মনোরমা সর্দার। বাসন্তী এলাকার ফুল মালঞ্চ পঞ্চায়েতের লেবুখালী এলাকায় বোমাবাজিতে মৃত্যু হয় ঐ মহিলার। জানা গেছে ঐ মহিলা ও তাঁর পরিবার কর্ম সূত্রে দীর্ঘদিন বাইরে থাকতেন। কিছু বছর আগে রাজনৈতিক সংঘর্ষে নাম জড়ালে তাঁরা এলাকা ছেড়ে চলে যান।

আরও পড়ুনঃ দীনেশের জায়গায় রাজ্যসভার প্রার্থী জহর সরকার, মমতার ফোনে রাজি প্রাক্তন আমলা

গত রবিবার ঈদে তাঁরা বাড়ি ফিরলে কিছু দুষ্কৃতী তাঁদের হুমকি দিয়ে যায়। এমনকি বাড়ি গিয়েও তাঁদের শাসিয়ে আসা হয় বলে জানা গিয়েছে। কিন্তু শুক্রবার রাতে দুষ্কৃতীরা চড়াও হয় মনোরমার বাড়ি।

গভীররাতে বোমাবাজি বাসন্তীতে, নিহত ১

ঘটনাস্থলে মাথায় গুলি লেগেই প্রাণ হারান মনোরমা। পরিবারের আরো দুজনের গুলি লাগে। তাঁদের প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গভীররাতে বোমাবাজি বাসন্তীতে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং জিজ্ঞাসাবাদ করে দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনার পেছনে পারিবারিক কারণ নাকি রাজনৈতিক কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে চঞ্চল্য ছড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন