বারাসাতের বাম প্রার্থীর বিজেপি যোগ! প্রবীরকে নিয়ে ডামাডোল লাল শিবিরে

Loksabha Election 2024: প্রবীর ঘোষকে বারাসাত থেকে সরিয়ে দিতে পারে বামফ্রন্ট, এমনটাই সূত্রের খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বারাসাতে ফরোয়ার্ড ব্লকের প্রবীর ঘোষকে প্রার্থী করেছে বামফ্রন্ট। সেই প্রবীরের সাথে যোগ রয়েছে বিজেপির! বিজেপির শিক্ষক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত। এমনকি বিজেপির শিক্ষক সেলের হয়ে বিকাশভবনে স্মারকলিপিও জমা দিতে গিয়েছিলেন প্রবীর। এখন, প্রবীর ঘোষকে বারাসাত থেকে সরিয়ে দিতে পারে বামফ্রন্ট, এমনও জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: শাহজাহান শাগরেদদের হেফাজতে চায় ইডি, আদালতে তুলতে তৎপর গোয়েন্দারা

বিতর্কের সূত্রপাত মঙ্গলবার থেকে। একটি ছবিকে কেন্দ্র করে। সেই ছবিতে দেখা যায়, বিজেপির শিক্ষক সেলের হয়ে বিকাশভবনে স্মারকলিপি জমা দিয়েছেন বারাসাতের ফরোয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ! ইতিমধ্যেই বারাসাতে প্রচারে বেরোচ্ছেন তিনি। চলছে জোরকদমে দেওয়াল লিখনও। তার মধ্যেই এই ছবি সামনে আসায় ডামাডোল শুরু হয়েছে লাল শিবিরে।

বারাসাতের বাম প্রার্থীর বিজেপি যোগ! প্রবীরকে নিয়ে ডামাডোল লাল শিবিরে
বারাসাতের বাম প্রার্থীর বিজেপি যোগ! প্রবীরকে নিয়ে ডামাডোল লাল শিবিরে

প্রবীরের বিজেপি যোগের খবর প্রকাশ্যে আসতেই বুধবার জরুরি বৈঠকে বসছে ফরওয়ার্ড ব্লক। যদিও প্রবীর নিজে তাঁর সঙ্গে বিজেপির ‘আঁতাত’-এর অভযোগ অস্বীকার করেছেন। ফরওয়ার্ড ব্লক সূত্রে খবর, এই ধরনের কোনও বিতর্ক যদি সত্য প্রমাণিত হয় তাহলে আপসের কোনও জায়গা নেই।

বারাসাতের বাম প্রার্থীর বিজেপি যোগ! প্রবীরকে নিয়ে ডামাডোল লাল শিবিরে

বারাসাতের বাম প্রার্থীর বিজেপি যোগ! প্রবীরকে নিয়ে ডামাডোল লাল শিবিরে

উত্তর ২৪ পরগনা জেলার ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছেন, “আমাদের কাছে প্রার্থীকে নিয়ে কিছু অভিযোগ এসেছে। কিন্তু, নেতাজি সুভাষচন্দ্র বসুর পার্টি কোনও কিছুর সঙ্গে আপস করবে না।” জানা যাচ্ছে, আজ অর্থাৎ বুধবার বৈঠক থেকেই প্রবীরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সেই সিদ্ধান্ত জানানো হবে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে।

বারাসাতের বাম প্রার্থীর বিজেপি যোগ! প্রবীরকে নিয়ে ডামাডোল লাল শিবিরে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত