নজরবন্দি ব্যুরো: দেখতে দেখতে আরও একটা বছরের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি আমি। আর মাত্র হাতে ৩,৪ টে মাস। জানুয়ারি থেকে অগাস্ট। ইতিমধ্যে সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। তবে এই মাসে কয়দিন ব্যাঙ্ক ছুটি থাকবে? কিংবা কয়দিন আপনি ব্যাঙ্কে গিয়ে পরিষেবা পাবেন? জেনে নিন ছুটির লিস্ট।
আরও পড়ুন: বিজেপির প্রতি আমার কোনও টান নেই, কাজ করতেই দলে যোগ দিয়েছি! বিস্ফোরক মিতালি


যদিও এখন ব্যাঙ্কের অনেক কাজই ডিজিটাল উপায় সম্পন্ন হয়ে যায়। তবে অনেকেই ডিজিটাল পথ এড়িয়ে ব্যাঙ্কে গিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু দরকারি কাজ ব্যাঙ্কে গিয়ে করতে হয়। সেই কারণেই আগেভাগে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিয়ে আপনি খুব সহজেই নিজেদের দরকারি কাজ গুলি মিটিয়ে নিতে পারবেন।

জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই এই মাসের সম্পূর্ণ ছুটির তালিকা প্রকাশ করেছে। তাছাড়াও এই মাসেই রয়েছে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, মাহারাজি হরি সিং জির বার্ষিকী। সেপ্টেম্বর ইদ-ই-মিলাদ-উল – নবীর কারণেও ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। সব মিলিয়ে এই মাসে ৩০ দিনের মধ্যে প্রায় ১৬ দিন বন্ধ থাকছে ভারতের একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। যার মধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে। তাহলে এক নজরে দেখে নিন ছুটির তালিকা…



সেপ্টেম্বর ২০২৩, ব্যাঙ্ক ছুটির তালিকা:
৩ সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি
৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী
৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী
৪ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার সাপ্তাহিক ছুটি
১০ সেপ্টেম্বর দ্বিতীয় রবিবার সাপ্তাহিক ছুটি
১৭ সেপ্টেম্বর তৃতীয় রবিবার সাপ্তাহিক ছুটি
১৮ সেপ্টেম্বর বর্ষসিদ্ধি বিনায়ক ব্রত বা বিনায়ক চতুর্থী
১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী
২০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন আর নুয়াখাই (এটি শুধুমাত্র ওড়িশার জন্য)
২২ সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরুর সমাধি দিবস
২৩ সেপ্টেম্বর চতুর্থ শনিবার সাপ্তাহিক ছুটি ও মহারাজা হরি সিং এর জন্মদিন
২৪ সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি
২৫ সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী
২৭ সেপ্টেম্বর ইমাল -ই শেরিফ
২৮ সেপ্টেম্বর ইদ-ই মিলাদ বা ইদ ই মিলাদুন্নবী
পুজোর আগের মাসে কদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন ছুটির লিস্ট








