পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ গভীর রাতে এই ঘোষণা করেছে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, আবদুল্লাহ আল মামুনের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার নিয়োগ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক(আইজিপি) পদে নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে। ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন। রাষ্ট্রপতির পক্ষে নির্দেশিকায় স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি।



