বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা উপহার দিল বাংলাদেশ। #BANvAUS

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা উপহার দিল বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হলো অস্ট্রেলিয়া। ফলে ৪ – ১ ব্যাবধানে সিরিজ জিতেনিল বাংলাদেশ। সোমবার বাংলাদেশের মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।

আরও পড়ুনঃ শক্তিশালী গড় উত্তরবঙ্গে বিপুল ধস, দলবদলের হিড়িকে চরম অস্বস্তি বিজেপি শিবিরে।

প্রথমে ব্যাট করতে নেমে মোটেই ভাল পারফর্ম করেনি বাংলাদেশ। মাত্র ১২২ রান তোলে তাঁরা। অর্থাৎ অস্ট্রেলিয়ার জন্যে তার্গেট দাঁড়ায় ১২৩ রান। কিন্তু বাংলাদেশের বোলিং এর সামনে কার্যত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ১২৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৪ ওভারে ৬২ রানে অলআউট হয় বিশ্ব চ্যাম্পিয়ানরা।

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা উপহার দিল বাংলাদেশ। #BANvAUS

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা উপহার দিল বাংলাদেশ।

৩ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতেই পড়েছে তাদের উইকেট। ৩ উইকেটে ৪৮ করার পর শেষ ৭ উইকেট অস্ট্রেলিয়ার পড়েছে ১৪ রানে। আরও নির্দিষ্ট করে বললে তারা শেষ ৫ উইকেট হারিয়েছে ৮ রানে। আর এভাবেই ৬০ রানের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এভাবেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা ‘উপহার’ দিল বাংলাদেশ।

সাকিব ৩.৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৩ ওভার ১২ রানে ৩ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। নাসুম শুরুটা করে দিয়েছিলেন, মাহমুদউল্লাহও তাঁর অফ ব্রেকে নেন ১ উইকেট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর