ভোট শেষ হতেই শহরের সৌন্দার্যায়ন বজায় রাখতে কাজ শুরু তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাটঃ ভোট শেষ হতেই শহরের দৃশ্য দুষণ দূর করে সৌন্দার্যায়ন বজায় রাখার লক্ষে বালুরঘাট শহরে ঝাঁপাল যুব তৃণমুল নেতৃত্ব। আজ বালুরঘাট শহরের পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বালুরঘাট শহর যুব তৃণমুলের নেতা মহেশ পারেখ। আজ সকাল হতেই তার এলাকার ও শহরের অনান্য এলাকার রাজনৈতিক ভোট প্রচারের অঙ্গ  হিসেবে থাকা ফ্লাগ, ফেস্টুন সরিয়ে নিয়ে শহরকে আগের সৌন্দার্যায়নে ফিরিয়ে দেওয়ার কাজে ঝাঁপিয়ে পড়েন।

আরও পড়ুনঃ আজ থেকে শুরু কলকাতা বই মেলা, জানুন কোভিড কালে কি নিয়ম মানতে হবে

তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে তার নিজের এলাকা তো বটেই পাশাপাশি শহরের অন্য সব এলাকার এই দৃশ্য দুষনে মোড়া দলের দেওয়াল লিখন মোছামুছি ও দলীয় পতাকা ফেস্টুন দিয়ে সাজানো রাস্তার ধারে থাকা প্রার্থীর ভোট প্রচারের সামগ্রী খুলতে ঝাঁপিয়ে পড়েন।

যা দেখে শহরের বাসিন্দাদের অনেকেই তাকে বাহবা দেবার পাশাপাশি তাঁদের আশা শাসক দলের প্রার্থীর এই কাজ দেখে অনান্য রাজনৈতিক দল গুলির প্রার্থীরাও তাদের নিজ নিজ এলাকায় থাকা তাদের ভোট প্রচারের দেওয়াল লিখন ও প্রচার সামগ্রী সরিয়ে নিয়ে শহরের সৌনার্যায়ন যথা সম্ভব দ্রুত ফিরিয়ে দেওয়ার কাজে হাত লাগাবেন। তাহলেই বালুরঘাট শহর তার সৌন্দর্য্য ফিরে পাবে।

ভোট শেষ হতেই শহরের সৌন্দার্যায়ন বজায় রাখতে কাজ শুরু তৃণমূলের

যদিও ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা যুব তৃনমুল নেতা মহেশ পারেখ জানিয়েছেন তার আগের থেকেই সিদ্ধান্ত ছিল ভোট শেষ হলেই শহরের সৌন্দাযার্যন দ্রুত ফিরিয়ে দেওয়া। সেই কারনেই চ্যারিটি বিগিনিং ইন আউর হোম, নিজের ওয়ার্ডে থাকা দেওয়াল লিখন মুছে দেওয়া থেকে, ফ্ল্যাগ ফেস্টুন সরিয়ে নিয়ে এলাকার সৌন্দর্যায়ন ফিরিয়ে দেওয়া। ভোট শেষ তাই এই সিদ্ধান্ত কার্যকর করতে ঝাপিয়ে পড়া এর বাইরে কিছু নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত