Gauri Lankesh Murder Case: সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে জামিন পেলেন মূল অভিযুক্ত, কেন মুক্তি দিল কর্ণাটক কোর্ট?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০১৭ সালের ৫ই সেপ্টেম্বর নিজের বাড়ির সামনে গুলি করে খুন করা হয় সাংবাদিক গৌরি লঙ্কেশকে। খুনের দায়ে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মোহন নায়েককে। বৃহস্পতিবার সেই মোহনকেই জামিন দিল কর্ণাটক হাইকোর্ট। বিগত ৫ বছর ধরে জেলেই বন্দি ছিলেন তিনি। কিন্তু কেন তাঁকে জামিন দিল আদালত?

আরও পড়ুন: রাস্তায় হাজার দিন, জোটেনি চাকরি, মাথা মুড়িয়ে প্রতিবাদ SLST চাকরিপ্রার্থীর

কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ শেঠির পর্যবেক্ষণ, “বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীর। কোনও সন্তোষজনক অগ্রগতি নেই। মোহনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সংগঠিত অপরাধ আইনের ধারায় অভিযোগ আনা হলেও তাঁকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দেওয়া যায় না।” ফলে ৫৬ বছর বয়সী মোহন নায়েককে জামিন দেওয়ার সিদ্ধান্ত নিল আদালত।

সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে জামিন পেলেন মূল অভিযুক্ত, কেন মুক্তি দিল কর্ণাটক কোর্ট?
সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে জামিন পেলেন মূল অভিযুক্ত, কেন মুক্তি দিল কর্ণাটক কোর্ট?

গৌরি লঙ্কেশ ছিলেন ‘লঙ্কেশ পত্রিকা’-র সম্পাদক। এই পত্রিকাটি যদিও শুরু করে তাঁর বাবা। সাংবাদিকতা করার সময় গৌরির সঙ্গে একাধিক কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধ ছিল। কারণ, অনেকেই মনে করতেন গৌরির উৎসাহতেই ‘কমিউনাল হারমনি ফোরাম’ নামে একটি গোষ্ঠী চলে। তাঁরা সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার কথা বলার পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদী সংস্থাগুলির বিপক্ষে মতামত পোষণ করত।

সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে জামিন পেলেন মূল অভিযুক্ত, কেন মুক্তি দিল কর্ণাটক কোর্ট?

সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে জামিন পেলেন মূল অভিযুক্ত, কেন মুক্তি দিল কর্ণাটক কোর্ট?

সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে জামিন পেলেন মূল অভিযুক্ত, কেন মুক্তি দিল কর্ণাটক কোর্ট?

যে কারণে গোয়ার হিন্দুত্ববাদী সনাতন সংস্থা বা হিন্দু জন জাগৃতির সঙ্গে বিরোধ শুরু হয় গৌরি লঙ্কেশের। এই কারণেই তাঁকে খুন করা হয় বলে জানা যায়। গৌরি খুন হবার পর মোট ১৬-১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে। গ্রেফতার হন মোহন নায়েক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত