প্যাকার্স অ্যান্ড মুভার্স এর সঙ্গে কথা পাকা, দিল্লি থেকে কলকাতায় ফিরছেন বাবুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্যাকার্স অ্যান্ড মুভার্স এর সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র, তোড়জোড় চলছে সব মালপত্র দিল্লি থেকে গুছিয়ে কলকাতায় নিয়ে আসার। সূত্রের খবর এমনটাই। রাজনীতি ছাড়ার পর আর দেরি করছেন না ঘরের ছেলে ঘরে ফিরতে।

আরও পড়ুনঃ বাড়া-কমা অব্যাহত, ২৪ ঘন্টায় দেশে কমলো করোনা সংক্রমণ, বাড়লো মৃত্যু

মোদি ক্যাবিনেট থেকে বাদ পড়ার পরেই গলার সুর বদলাচ্ছিল আসানসোলের বিজেপি সাংসদের। রাজনীতির লম্বা চওড়া ডায়লগ বাদ দিয়ে বেশ কয়েকদিন সুরে মজে ছিলেন তিনি। একে একে স্টেপ বাই স্টেপ পোস্ট করে একদিন ফেসবুকেই ঘোষণা করেন আপাতত বিদায়। আর থাকবেন না রাজনীতির ময়দানে। ফেসবুকে পোস্ট করে রাজনিতিকে অলবিদা জানানোর বিষয়ে কটাক্ষের শিকারও হয়েছিলেন।

কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় বাবুল জানিয়ে দিয়েছিলেন ছাড়ছেন রাজনীতি, ছাড়ছেন সাংসদ পদ। বাংলা ভোটে হারের পর এই মুহুর্তে গেরুয়া শিবির আপাতত মনোনিবেশ করছে উত্তপ্রদেশের ভোটে। তবে বাবুলকে হারাতেও রাজি নন তাঁরা। রাজনীতি ছড়ার ঘোষনার পরেই আসরে নেমেছেন খোদ জেপি নাড্ডা, অমিত শাহ।

প্যাকার্স অ্যান্ড মুভার্স এর সঙ্গে কথা পাকা, দিল্লি থেকে কলকাতায় ফিরছেন বাবুল
প্যাকার্স অ্যান্ড মুভার্স এর সঙ্গে কথা পাকা, দিল্লি থেকে কলকাতায় ফিরছেন বাবুল

ফোনে-বৈঠকে বুঝিয়েছেন একাধিক বার। তাতে বাবুল রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে না সরলেও জানিয়েছেন আপাতত বহাল থাকবেন সাংসদ পদে। বাবুলের সাংসদ পদে বহাল থাকার পিছনে ইতিমধ্যে একাধিক যুক্তি দিয়েছে রাজনৈতিক মহল। তাঁদের মতে এই মুহুর্তে বাবুল আসানসোলের সাংসদ পদ ত্যাগ করলে উপনির্বাচন হবে সেই আসনে।

আর চিন্তার বিষয় সেখানেই। বর্তমানে রাজ্যে গেরুয়া শিবিরের যা অবস্থা তাতে ওই আসনে উপনির্বাচন হলেও বিজেপি জেতার সম্ভাবনা খুব কম। উল্টে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়াবে তা। সব মিলিয়ে বাবুল সিদ্ধান্তে উপনীত হয়েছেন রাজনীতি ছাড়ছেন শুধু ছাড়ছেন না সাংসদ পদ।

দিল্লি থেকে বাবুলের মালপত্র কলকাতায় আনবে প্যাকার্স অ্যান্ড মুভার্স , কথা পাকা করছেন বিজেপি সাংসদ। 

প্যাকার্স অ্যান্ড মুভার্স এর সঙ্গে কথা পাকা, দিল্লি থেকে কলকাতায় ফিরছেন বাবুল
প্যাকার্স অ্যান্ড মুভার্স এর সঙ্গে কথা পাকা, দিল্লি থেকে কলকাতায় ফিরছেন বাবুল

সূত্রের খবর ইতিমধ্যেই দলত্যাগের পাশাপাশি দিল্লি ত্যাগের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন মোদি ক্যাবিনেটের প্রাক্তন সদস্য। তাঁর যুক্তি রাজনীতির ময়দানে যদি নাই থাকেন তাহলে দিল্লিতে পড়ে থাকার কোন কারণ নেই। বাবুলের ঘনিষ্ঠ মলহ সূত্রের খবর প্যাকার্স অ্যান্ড মুভার্স এর সঙ্গে কথা পাকা করছেন তিনি। সব ঠিক থাকলে খুব অল্প দিনেই তাঁর দিল্লির মালপত্র এসে পৌঁছবে উত্তর কলকাতার ঘরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন