মেরা নাম জোকার, বাবুল কে বেলাগাম কটাক্ষ কুনালের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মেরা নাম জোকার, বাবুল কে বল্বালেন কুনাল ঘোষ। লার গেরুয়া শিবিরে বাবুল-দিলীপ দ্বন্দের কথা নতুন নয়। দুজনেই একই দলের হলেও দুজনের ভাবনা মেলেনা একথা জানান সকলেরই। তবে বাবুলের দলত্যাগের কথা প্রকাশের পর সেই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য কিম্বা সেই মন্তব্যকে হাইলাইট করে বাবুলের পাল্টা পোস্ট জল্পনা বারিয়েছিল আরও বেশি।

আরও পড়ুনঃ এনডিএ-তে ফাটল? পেগাসাস নিয়ে তদন্ত হওয়াই উচিত বলে জানালেন নীতীশ কুমার

ফেসবুক পোস্টে বাবুল লিখেছিলেন, “১৯৯২ – তে Standard Chartered Bank-এর চাকরী ছেড়ে মুম্বাইতে পালানোর সময়েও তাই করেছিলাম, আজ তাই করলাম !!! চললাম.. হ্যাঁ, কিছু কথা বাকি রয়ে গেলো..হয়তো কখনো বলবো.. আজ নাই বা বললাম..চললাম..” বাবুলের রাজনীতি ছাড়া নিয়ে সঙ্গে সঙ্গেই তুলুল হইচই ওঠে রাজনৈতিক মহলে।

তিনি এই ৩ দিনে ফেসবুকে নিজের পোষ্টকে অনেকবার এডিট করেছেন। আর আজ জে পি নাড্ডার সাথে বৈঠকের পর নিজের রাজনৈতিক জীবন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাবুল। তিনি জানিয়েছেন, অন্য কোনও দলেই তিনি যোগ দিচ্ছেন না। রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে তিনি পিছিয়ে আসেননি। তবে এখনই সাংসদ পদ থেকে এখনই ইস্তফা দিচ্ছেন না।

বাবুল সুপ্রিয় মেরা নাম জোকার ছবির গানগুলি গাইবেন।
বাবুল সুপ্রিয় মেরা নাম জোকার ছবির গানগুলি গাইবেন।

বাবুল যখন তার ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার কথা বলেন তখন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছিলেন, বাবুল নাটক করছে। দিল্লিতে লোকসভা চলছে অথচ সেখানে গিয়ে তিনি সংসদ থেকে ইস্তফা দিতে পারছেন না। উনি আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিক তারপর দেখা যাবে। কুনালের এই মন্তব্যের পর বাবুল ফেসবুক পোস্টে জানিয়ে ছিলেন, তিনি সাংসদ পদ ছেড়ে দিচ্ছেন।

কিন্তু জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর আজ রাতে বাবুল জানিয়ে দিলেন “রাজনীতি থেকে সরে যাব সেই সিদ্ধান্তে আমি এখনো অনড়। তবে সাংসদ হিসাবে সাংবিধানিক কাজ আমি করে যাব”। আর এখানেই মিলে গেল তৃণমূল মুখপাত্র ও নেতা কুণাল ঘোষের কথা। আর আজ কুনাল বাবু তার কথা মিলে যাওয়ার পরে বাবুলকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।

তিনি বলেছেন, “ আশা করি এখন থেকে প্রতি অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় মেরা নাম জোকার ছবির গানগুলি গাইবেন। বাবুলের নিজের নাটক ধরা পড়ে যাওয়ায় কতটা অস্বস্তিতে যে প্রশ্নের জবাব দিতে গেলে বিষয়ের বাইরে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করতে হয়। আমি তো কোনো অসংসদীয় শব্দ প্রয়োগ করিনি। তোমার হাল দেখে আমার করুণা হচ্ছে আবার আমোদও পাচ্ছি। বিজেপি সার্কাসের জোকার যে এখনও কত দেখা বাকি”।

মেরা নাম জোকার, বাবুল কে বেলাগাম কটাক্ষ কুনালের।

বাবুলকে কটাক্ষ করে কুনাল বাবু আরো বলেন, “ওওও বাবুল তোমার নাটক শুরুতেই ধরে ফেলেছি বলে তুমি নাকি রেগে বলেছে আমি যেন আমার জামিনের শুনানি নিয়ে মাথা ঘামায়। শুনলে খুশি হবে জামিন ২০১৮ তে সুপ্রিম কোর্ট কনফার্ম করে দিয়েছে। তা তুমি কি এখন গান ছেড়ে নাটকই চালাবে? স্ক্রিপ্ট কিন্তু কাঁচা শুরুতে ধরে ফেলেছি”। কুনাল বাবুর এই মন্তব্য আগামী দিনে বাবুল সুপ্রিয় কে নিয়ে রাজ্য না যে রাজনীতিতে কতটা বাড়াবাড়ি হবে সেটা বলবে সময়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন