নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের সম্প্রসারিত মন্ত্রীসভা নিয়ে টলোমলো হয় বিজেপির রাজ্য রাজনীতি। বাবুল সুপ্রিয় বা দেবশ্রী চৌধুরীকে বাদ দিলে মন্ত্রী করা হয় নতুন চার জন কে। যার মধ্যে বাংলা ভাগের দাবি জানানো জন বার্নাও রয়েছেন। কার্যত তখনই ঠিক হয়ে গিয়েছিল বাবুলের বিজেপি ত্যাগ সময়ের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। আর তৃণমূলে যোগ দিয়েই বাবুল জানিয়েছিলেন, ছেড়ে দেবেন সাংসদ পদ। কিন্তু এখনও তা হয়ে ওঠেনি।
আরও পড়ুনঃ বিজেপি – তৃণমূলের সমস্যা বাড়াচ্ছে সিপিআইএম, ভবানীপুর জিতবে কে? কোন অঙ্কে?
দলত্যাগ করার পর সাংসদ পদে ইস্তফা দেওয়ার জন্যে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়েছিলেন বাবুল। কিন্তু সেই সময় এখনও মেলেনি। তৃণমূল ছাড়ার পরে দিল্লি গিয়েও স্পিকারের সাথে দেখা করার চেষ্টা করেছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু তাতে ফল হয়নি। ব্যাক্তিগত কাজে ব্যাস্ত থাকায় দেখা করতে পারেন নি ওম বিড়লা।
আর এবার তা নিয়েই সোশ্যাল মিডিয়ার তোপ দাগলেন তিনি। এদিন ট্যুইটারে লোকসভার স্পিকার কে পাঠানো চিঠি এবং তাঁর প্রাপ্তি স্বীকারের কপি পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। চিঠিগুলি প্রকাশ করে বাবুল জানিয়েছেন, স্পিকারের কাছে সময় চেয়ে একাধিকবার চিঠিতে আবেদন জানিয়েছিলেন তিনি। সেই চিঠির প্রাপ্তিস্বীকার করে তাতে সইও রয়েছে স্পিকারের দপ্তরের। কিন্তু তা সত্ত্বেও এখনও তাঁকে সময় দেওয়া হয়নি। স্পিকারের সঙ্গে দেখাও করতে পারেননি আসানসোলের সাংসদ।
ছেড়ে দেবেন সাংসদ পদ, কিন্তু ছাড়তে দিচ্ছেন না স্পিকার!

সূত্রের খবর আসানসোল লোকসভা আসনে ইস্তফা দিয়ে সেই আসনেই তৃণমূলের টিকিটে লড়তে চান বাবুল। সূত্রের দাবি বাবুল কে অপেক্ষাকৃত ‘সেফ’ অর্পিতার ছেড়ে আসা রাজ্যসভার আসনে জিতিয়ে সংসদের উচ্চকক্ষে পাঠানোর ইচ্ছা তৃণমূলের। কিন্তু বাবুলের নাকি সেটা ইচ্ছে নয়। তিনি চান ইস্তফা দেওয়া আসন অর্থাৎ আসানসোল উপনির্বাচন লড়ে লোকসভায় ফিরবেন, রাজ্যসভার সেফ আসন তাঁর চাইনা। তবে সূত্র এটাও জানাচ্ছে যে বাবুল সিদ্ধান্ত ছেড়েছেন মমতা বন্দোপাধ্যায়ের হাতেই।



