Babul Supriyo on Dilip Ghosh: দিলীপ ঘোষ ভারবাল ডায়রিয়া রুগী, কটাক্ষ বাবুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রতিদিন রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার দিলীপকে লাগাম বার্তা এল দিল্লি থেকে। এরপর বিজেপি থেকে তৃণমূলে আসা বাবুলের নিশানায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে ভারবাল ডায়রিয়া রুগী বলে কটাক্ষ করলেন বাবুল।

আরও পড়ুনঃ সব কাজে ওয়ার্ক ইন প্রোগেস, জেলা আধিকারিকদের উদ্দেশ্যে প্রশ্ন মমতার

এদিন ট্যুইটারে বালিগঞ্জের বিধায়ক লেখেন, “পরশু দিনেই লিখেছিলাম যে দিলীপ ঘোষ ভারবাল ডায়রিয়া রুগী। তাঁর কোনো লজ্জা নাই, চিকিৎসাও নাই। বেশ চলছিল রোজ ভোরবেলা ‘বাণীর-প্রাতঃকৃত্য সারাদিন মানুষ তাতে দুদণ্ড হাসির খোরাক পেতো। চিঠি দিয়ে ‘রগড়ে’ দিয়ে সেটাও বন্ধ করে দিল। অবশ্য এমনিতেও আন্দামানে পাচার-order হয়েছিল”।

উল্লেখ্য, মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির লেটারহেডে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ও হেডকোয়ার্টার-ইন-চার্জ অরুণ সিং চিঠি দেন দিলীপ ঘোষকে। তিনি জানিয়েছেন, সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি যে সব মন্তব্য করেছেন, তা দল ও বিজেপি সর্বভারতীয়  জে পি নাড্ডা খুব ‘সিরিয়াসলি’ নিয়েছেন।

দিলীপ ঘোষ ভারবাল ডায়রিয়া রুগী, বিস্ফোরক বাবুল 
দিলীপ ঘোষ ভারবাল ডায়রিয়া রুগী, বিস্ফোরক বাবুল

নাড্ডার নির্দেশেই তাঁকে সেন্সর করা হচ্ছে। সেখানে দিলীপ ঘোষকে সমস্ত রকম সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এমনকি দলের সতীর্থদের এধরনের মন্তব্য করতে পারবেন না তিনি।

দিলীপ ঘোষ ভারবাল ডায়রিয়া রুগী, বিস্ফোরক বাবুল 

দিলীপ ঘোষ ভারবাল ডায়রিয়া রুগী, বিস্ফোরক বাবুল 
দিলীপ ঘোষ ভারবাল ডায়রিয়া রুগী, বিস্ফোরক বাবুল

চিঠিতে বলা হয়েছে, দিলীপ ঘোষ রাজ্য নেতাদের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করেছেন, যেটা তাঁদের খারাপ লেগেছে। এমনকি একের প এক রাজ্য নেতাদের বিরুদ্ধে এধরনের মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেহেন তিনি। একজন সর্বভারতীয় নেতা হওয়ার পর এধরনের মন্তব্য যাতে না করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত