Deepotsav 2022: অয্যোধ্যার দীপোৎসবে সামিল মোদী, থাকছে ১৫ লক্ষ প্রদীপ এবং লেজার শো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অয্যোধ্যায় দীপোৎসবে আজ রবিবার সামিল হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নিয়ে ষষ্ঠবার দীপোৎসবের আয়োজন করা হয়েছে দীপোৎসব। এই প্রথম তাতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। দীপোৎসবে একসঙ্গে ১৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হবে। ১৬টি ট্যাবলো অংশ নেবে। সরযূ-তীরে হবে বিশেষ থ্রি-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো।

আরও পড়ুন: ফের চিনা কমিউনিস্ট পার্টির সর্বেসর্বা শি জিনপিং

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদি। নিরাপত্তার জন্যও সব রকম ব্যবস্থা করা হয়েছে। সাকেত কলেজের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য তৈরি করা হচ্ছে হেলিপ্যাড, যা পরিদর্শনও করেছে এসপিজি-র দল। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানান হয়েছে, মোদি ভগবান শ্রী রামলালার দর্শন ও পুজো করবেন বিকেল ৫টায়। এরপর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন করবেন।

অয্যোধ্যার দীপোৎসবে সামিল মোদী, থাকছে ১৫ লক্ষ প্রদীপ এবং লেজার শো
অয্যোধ্যার দীপোৎসবে সামিল মোদী, থাকছে ১৫ লক্ষ প্রদীপ এবং লেজার শো

বিকেল ৫.৪৫ নাগাদ তিনি প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যভিষেক করবেন এবং সন্ধে ৬.৩০ সময় তিনি নতুন ঘাট, সরযূ নদীতে আরতি দেখতে যাবেন। এরপরে প্রধানমন্ত্রী দীপোৎসবের সূচনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

এরআগে মাটির প্রদীপ জ্বালিয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টায় অযোধ্যা প্রশাসন। ২০২১ সালে দীপোৎসবে ৯,৪১,৫৫১ টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অযোধ্যা প্রশাসন বিশ্ব রেকর্ড গড়েছে। তবে উজ্জয়িনী মহাশিবরাত্রিতে ১১,৭১,৭৮টি প্রদীপ জ্বালানোর পর সে রেকর্ড ভেঙে যায়। সূত্রের খবর অনুযায়ী, মোদী অযোধ্যা ছেড়ে যাওয়ার পর স্থানীয় মানুষের জন্য ২৫ মিনিটের মধ্যে আটটি লেজার শো করবে অযোধ্যা প্রশাসন।

অয্যোধ্যার দীপোৎসবে সামিল মোদী, থাকছে ১৫ লক্ষ প্রদীপ এবং লেজার শো

14

তিন দিনব্যাপী দীপোৎসব শুরু হয়েছে ২১শে অক্টোবর থেকে। আতশবাজি, লেজার প্রদর্শনী এবং রামলিলাসের আয়োজনও রয়েছে আজকের অনুষ্ঠানে। সরযূ নদীর তীরে এবং আরও ৩৭টি ঘাট এলাকায় ইতিমধ্যেই ১৫ লক্ষ প্রদীপ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন