কলকাতার ৫১ আসন নিয়ে কো-অর্ডিনেটারদের সঙ্গে বৈঠকে অভিষেক, থাকছেন প্রশান্তও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতার ৫১ আসন নিয়ে কো-অর্ডিনেটারদের সঙ্গে বৈঠকে অভিষেক, থাকছেন প্রশান্তও। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগে আজ, বৃহস্পতিবার তোপসিয়ার তৃণমূল ভবনে কলকাতা জেলার ওয়ার্ড কো অর্ডিনেটরদের (পুর প্রতিনিধি) নিয়ে জরুরী ভিত্তিতে আলোচনায় বসতে চলেছে দলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুনঃ কলকাতার ৫১ আসন নিয়ে কো-অর্ডিনেটারদের সঙ্গে বৈঠকে অভিষেক, থাকছেন প্রশান্তও।

যে বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীর মত দলের প্রথম সারির নেতারা। এছাড়া ওই বৈঠকে থাকবেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এছাড়া অতীন ঘোষ, দেবাশীষ কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মতো নেতারাও ওই বৈঠকে থাকতে পারেন বলে সুত্রের খবর। প্রার্থী তালিকা প্রকাশের মাত্র ২৪ ঘণ্টা আগে কেন শীর্ষ নেতৃত্বকে নিয়ে জরুরী ভিত্তিতে এই বৈঠক? সূত্রের খবর আসন্ন নির্বাচনে কলকাতা জোনের মোট ৫১ টি আসন তৃণমূলের পাখির চোখ।

 লোকসভা ভোটে বিজেপি কলকাতা জোনে খুব বিরাট কামড় বসাতে না পারলেও বেশ কয়েকটি আসনে উল্লেখযোগ্য ভাবে এগিয়েছিল। বিশেষত মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুর বা রাসবিহারীর মতো কেন্দ্রে পিছিয়েছিল তৃণমূল। আর এই জায়গাটাই দলের শীর্ষ নেতাদের মাথাব্যথা। সেই কারণেই সর্বাত্মক প্রচারে জোর দিতে চাইছে দল। ওয়ার্ড কয়টি নেতাদের, কাউন্সিলরদের ডেকে সেই কারণেই এই তড়িঘড়ি মিটিং। তৃণমূল শীর্ষ নেতৃত্বরা বিলক্ষণ জানেন কলকাতা জোনে ভালো ফল করতে পারলে ভোটের যুদ্ধে লড়াই অনেকটাই সুবিধাজনক হবে।

কলকাতার ৫১ আসন নিয়ে কো-অর্ডিনেটারদের সঙ্গে বৈঠকে অভিষেক, থাকছেন প্রশান্তও। তাই ফাইনাল ম্যাচের আগে সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলতে চাইছে শাসকদল। এছাড়া বেশ কিছু কাউন্সিলারকে এবার টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছে। বৈঠকে আলোচনা হতে পারে সেই বিষয় নিয়েও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন