নজরবন্দি ব্যুরোঃ আরও একবার দুরন্ত বোলিং ভারতীয় বোলারদের, চতুর্থ টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের শেষে তিন উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড। দুরন্ত ফর্ম বজায় রেখে দুটি উইকেট নেন অক্ষর প্যাটেল ও একটি উইকেট নেন মহম্মদ সিরাজ। এদিন ম্য়াচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
আরও পড়ুনঃ তাজমহলে বোমাতঙ্ক! চাঞ্চল্য দর্শনার্থীদের মধ্যে
তারপর পরপর উইকেট পরে ইংল্যান্ডের। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। অক্ষর পটেলের জোড়া উইকেটের পর আঘাত হেনেছেন মহম্মদ সিরাজ। তিনি এলবিডব্লু করে দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে (৫)।৩০ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৪৪ রান যোগ করে ইংল্যান্ডের লড়াই জারি রেখেছেন বেয়ারস্টো ও স্টোকস।
শুরুতে নড়বড়ে থাকা বেয়ারস্টো ২৮ এবং স্টোকস ২৪ রানে ক্রিজে রয়েছেন। পিঙ্ক বল টেস্ট ১১২ ও ৮১ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড এই টেস্টে বড় স্কোর করতে মরিয়া।এই টেস্ট খেলছেন না বুমরাহ তার বদলে দলে এসেছেন সিরাজ।
আরও একবার দুরন্ত বোলিং ভারতীয় বোলারদের, ভারতীয় দল-রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজ।



