৩৬ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, শুভেন্দুকে আইনি নোটিশ অভিষেকের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৩৬ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, গেরুয়া শিবিরে নাম লেখানোর পর থেকে একাধিক বার নাম না করে অভিষেক বন্দোপাধ্যায়ের নামে বিভিন্ন অভিযোগে আক্রমণ শানিয়েছেন শুভেন্দুর অধিকারী। কিন্তু মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জনতার সামনে এই ধৈর্যের বাঁধ ভাঙে। অভিষেক ব্যানার্জির নামে ভিত্তিহীন, মিথ্যে, মর্যাদাহানিকর ও কুরুচিকর অভিযোগের প্রেক্ষিতে তাই এবার আইনি নোটিস পেলেন শুভেন্দু অধিকারী। গত ১৯ জানুয়ারি খেজুরির সভা এবং তারপর একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু।

আরও পড়ুনঃ উদ্বাস্তুদের জন্য মুখ্যমন্ত্রীর উপহার, কাউকে উচ্ছেদ না করার নির্দেশ দিয়ে প্রায় ৩ লক্ষ পাট্টা ঘোষণা।

এর পরই নড়েচড়ে বসেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের আইনজীবী নোটিসে শুভেন্দুকে ৩৬ ঘণ্টা সময় দিয়েছেন। তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে, এই সময়সীমার মধ্যে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা না করলে আদালতের সম্মুখীন হতে হবে শুভেন্দু অধিকারীকে। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু নোটিশে উল্লেখ করেছেন ডায়মন্ডহারবারের সাংসদের বিরুদ্ধে মূলত ৪ টি অভিযোগ এনেছেন শুভেন্দু। প্রথমত অভিষেক ব্যানার্জিকে ‘তোলাবাজ’ বলে দাবি করেছেন শুভেন্দু।

দ্বিতীয়ত অভিষেককে ‘গরু, বালি এবং কিডনি পাচারকারী’ হিসেবে জনগণের সামনে কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু। তৃতীয়ত, শুভেন্দু দাবি করেছেন অভিষেক ব্যানার্জি একজন ‘ব্যর্থ রাজনীতিবিদ’। ডায়মন্ড হারবারে অন্যদের সাহায্যে জিতেছেন অভিষেক। চতুর্থত, জেলবন্দী কে ডি সিংহের সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়ে নানা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আর এইসকল বিষয় নিয়ে  অভিষেক ব্যানার্জির আইনজীবী শুভেন্দুকে এই অভিযোগের প্রমাণ দিতে বলেছেন। অন্যদিকে নোটিশ প্রাপ্তির ৩৬ ঘণ্টার মধ্যেই উত্তর দিতে বলা হয়েছে বিজেপি নেতা শুভেন্দুকে। অন্যথায় ক্ষমা চাইতে হবে বলে নোটিশে জানান হয়েছে।  

৩৬ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, আইনজীবী সঞ্জয় বসু বলেছেন , ‘আপনার মন্তব্যগুলির জেরে জন সাধারণের কাছে সাংসদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ৩৬ ঘণ্টার মধ্যে আপনাকে ক্ষমা চাইতে হবে। না হলে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।’

notise

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর