ক্যামাক স্ট্রিটে গোপন বৈঠক, তবে কি অজিভিতের তৃণমূলে ‘অভিষেক’ শুধুই অপেক্ষা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্যামাক স্ট্রিটে গোপন বৈঠক,  একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধায় আর অপর জন প্রণব পুত্র অভিজিত। আর এই দুজনের গোপন বৈঠক উস্কে দিচ্ছে আরও এক জল্পনা। তবে কি এবার সব কানাঘুষো সত্যি করে দলবদলের দ্বিতীয় মরশুমে কংগ্রেসের ‘হাত’ ছেড়ে জোড়া ফুলের দল ভারী  করতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ বাড়ছে করোনা মুক্তির পর গ্রিণ ফাঙ্গাসের সংক্রমণ! উদ্বেগ চিকিৎসকমহলে

রাজনীতির অলিন্দে এই জল্পনা ছিলোই যে প্রনব পুত্র এবার যোগ দেবেন তৃণমূলে। জল্পনা দানা বেঁধেছিল যখন মুর্শিদাবাদের ঝটিকা সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেছিলেন অভিজিতের সঙ্গে। অভিজিত বলেছিলেন ‘নেহাত সৌজন্য সাক্ষাৎ’ দেখে ওয়াকিবহাল মহল সেদিন থেকেই মনে করছিল, বাকি সমীকরণ মিলে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

জল্পনা আরও বেশি দৃঢ়  হয়েছিল প্রণব পুত্রর পরবর্তী পদক্ষেপে। অভিষেক-অভিজিত সাক্ষাতের পরে একাধিক বিতর্কের মাঝে অভিজিত বাবু ট্যুইট করে জানিয়েছিলেন দলবদলের কথা ভাবছেন না তিনি। যা হয়েছে তা নেহাত ফর্মাল কথাবার্তা। তবে কদিন পরেই তিনি মুছে দিয়েছিলেন সেই ট্যুইট।

ক্যামাক স্ট্রিটে গোপন বৈঠক, এসবের মাঝেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে বৈঠক করেছেন অভিজিত মুখোপাধ্যায়। তার পর থেকেই রাজনৈতিক মহলের জল্পনা পরিনত হয়েছে বিশ্বাসে। এই মুহুর্তে সকলেই মনে করছেন তৃণমূল কংগ্রেসের অভিজিতের ‘অভিষেক’ এখন শুধুই সময়ের অপেক্ষা। নির্দিষ্ট দিনে আনুষ্ঠানিক ভাবেই জোড়াফুলের পতাকা ধরবেন প্রণোব পুত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন