উত্তরকাশীতে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯, বিপর্যয় এড়াতে একগুচ্ছ পদক্ষেপ উত্তরাখণ্ড সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। এখনও নিখোঁজ ১০ জন। শুক্রবার উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ধর্না, কার্নিভ্যালের আগে উত্তপ্ত ধর্মতলা

গত মঙ্গলবার গাড়োয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা’ শিখরের অদূরে সকাল ৯টা নাগাদ তুষারধসের ঘটনায় ২৯ জন পর্বতারোহী নিখোঁজ হয়েছিলেন। বাকিদের খোঁজে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে বলে ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’-এর আধিকারিকরা জানিয়েছেন।

এই পরিস্থিতিতে আগামী দিনে এই বিপর্যয়ের হাত থেকে পর্বতারোহীদের বাঁচাতে একগুচ্ছ পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। পর্যটন মন্ত্রী সতপাল মহারাজ বলেছেন, ‘‘প্রত্যেক পর্বতারোহীর নথিভুক্তিকরণ বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছি।

উত্তরকাশীতে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯, বিপর্যয় এড়াতে একগুচ্ছ পদক্ষেপ উত্তরাখণ্ড সরকারের

কোন পথে পর্বতারোহীরা যাবেন, সে ব্যাপারে তথ্য দিতে হবে। দলের সমস্ত সদস্যের সম্পর্কেও বিস্তারিত তথ্য জানাতে হবে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত