সিকিম সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নাকু-লায় জখম ২০ চীনা সেনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সিকিম সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, প্রজাতন্ত্র দিবসের আগেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LOC) তে ফের উত্তেজনা। গলওয়ানে ভারত এবং চিনা সেনার সংঘর্ষের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দু’দেশের জওয়ানরা। এই ঘটনায় চিনের বেশ কয়েকজন সেনা জখম হয়েছে বলে খবর। যদিও এ ব্যাপারে ভারতীয় সেনার পক্ষ থেকে সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। সূত্রের খবর, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চিনা সেনা।

আরও পড়ুনঃ হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি-বাম! দলবদলুদের বিস্ফোরক বার্তা মমতার।

কিন্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। সেনা সূত্রের খবর, কয়েক দিন আগে নাকু লা-য় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’দেশের বাহিনী। গলওয়ানের কায়দাতেই গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকু লা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চিনা সেনা।

সেই সময় আবহাওয়া খারাপ ছিল। সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে লাল ফৌজ। কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবল ভাবে বাধা দেয়। দু’পক্ষের মধ্যে মারপিট বেধে যায়। চিনা ফৌজের অন্তত ২০ জন সদস্য ওই সংঘর্ষে জখম হয়েছে বলে জানা গিয়েছে। তারা শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয়।

সিকিম সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, জখম হয়েছেন ৪ ভারতীয় জওয়ানও। সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২০ জানুয়ারি নাকু লা-য় একচোট সংঘর্ষ বেঁধেছিল। স্থানীয় সেনা আধিকারিকরাই নিয়ম মেনে তার সমাধান করেছেন। সংবাদমাধ্যমকে এ নিয়ে অতিরঞ্জিত রিপোর্ট এড়ানোর পরামর্শও দিয়েছে সেনাপ্রধান । ঘটনার জেরে থমথমে রয়েছে ওই এলাকা। খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা। গলওয়ানের সংঘর্ষের পর নাকু লা-র ওই ঘটনায় ভারত-চিন সীমান্ত সঙ্ঘাত ফের ভিন্ন মাত্রা পেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর