তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল, পঞ্চায়েত ভোটের আগে চড়ছে রাজনীতির পারদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার পিস্তল, লোহার রড নিয়ে তৃণমূল নেতা তথা ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকীর ওপর হামলা চালায় কিছু দুষ্কৃতী। আহত হন প্রদীপ বাবু। আজ তিনি বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন। তাঁর অভিযোগ, ডোমকলের তৃণমূল বিধায়ক ও আইসি-র পরিকল্পনাতে তাঁর ওপর হামলা চালানো হয়েছে! এই অভিযোগে নড়েচড়ে বসেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুনঃ বাড়ল পারদ, সপ্তাহের শুরুতেই হাওয়া বদলের পূর্বাভাস

আক্রান্ত তৃণমূল নেতা প্রদীপ চাকি বলেছেন, “আইসি ও জাফিকুল (ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম) প্ল্যান করে মারিয়েছে। পরিকল্পিত হামলা। ক’দিন আগে ওদের গরু পাচারের বখরার কথা প্রকাশ্যে বলাতেই হামলা। ফ্যান্সি জলের ব্যবসাতেও আইসি টাকা পান।” যদিও এ বিষয়ে এখনও ডোমকলের তৃণমূল বিধায়ক বা আইসি-র কোনও প্রতিক্রিয়া দেননি এখনও।

tmc 4

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর সাংবাদিক সম্মেলন করে ডোমকলের তৃণমূল বিধায়ক ও আইসি – গরু পাচার, জলের ব্যবসা থেকে বেআইনিভাবে টাকা রোজগার করে ভাগ করে নেন বলে অভিযোগ করেছিলেন প্রদীপ চাকি। সেই সময় শারীরিক ভাবে অসুস্থ ছিলেন ডোমকলের তৃণমূল বিধায়ক। তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে গতকাল ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা প্রদীপ চাকী আক্রান্ত হওয়ার পর গুরুতর অভিযোগ আনেন বিধায়ক।

তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল, পঞ্চায়েত ভোটের আগে চড়ছে রাজনীতির পারদ।
তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল, পঞ্চায়েত ভোটের আগে চড়ছে রাজনীতির পারদ।

ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম বলেন, প্রদীপ চাকির ছেলের বার-কাম রেস্টুরেন্টে ঝামেলা ও কাটমানির টাকা নেওয়ার জেরে গণ্ডগোলের সূত্রপাত। যে সময় সাংবাদিক সম্মেলনে তাঁর পাশে হাজির ছিলেন সাংসদ আবু তাহের। আক্রান্ত তৃণমূল নেতা তাঁর ছেলের রেস্টুরেন্টে গিয়ে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেও অস্বীকার করেছেন কাটমানি প্রসঙ্গ।

তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল, পঞ্চায়েত ভোটের আগে চড়ছে রাজনীতির পারদ।

tmc2

তাঁর দাবি, দুবছর আগে সরে গিয়েছি, তাই কাটমানির প্রসঙ্গই আসে না। এই মুহূর্তে ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি। এদিকে তৃণমূল নেতার ওপর আক্রমণের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে। যদিও মূল অভিযুক্ত তথা ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি ঋজু পালের কোনও খোঁজ এখনও নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত