নজরবন্দি ব্যুরোঃ সামাজিক মাধ্যমে কুরুচিকর আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আর তার জেরেই অশোকনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। সূত্রের খবর দক্ষিন চব্বিশ পরগণার ওই যুবকের নাম সুভাষ মন্ডল। বয়স ৩৫।
আরও পড়ুনঃ আইসিএসই-র দশম-দ্বাদশের রেজাল্ট কাল, দুপুর ৩টে থেকে জানা যাবে ফলাফল


অভিযোগ দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় লাগাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য লিখছিলেন, পোস্ট করেছিলেন তিনি। স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে ঘটনাটি আসার পরেই অভিযোগ দায়ের করা হয় অশোকনগর থানায়।
সামাজিক মাধ্যমে কুরুচিকর আক্রমণ রায়ের মুখ্যমন্ত্রীকে, অভিযোগ দায়ের করলেন তৃণমূল কর্মীরা।

তার পরেই তদন্তে নামে পুলিশ। বিভিন্ন পোস্ট খতিয়ে দেখে ঘন্টাখানেকের মাথাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সুভাষ মন্ডলকে। পুলিশি সূত্রের খবর ধৃতের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হবে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার কারণ।
দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর এবং আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছিলেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি নিজেই দায়ের করেছিলেন অভিযোগ, তার পরেই পাটুলি থেকে গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্তকে।









